Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও নেই বাংলা, টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেরা

লোকসভা ভোটের জন্য গত শুক্রবার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। তাতে বাংলা নিয়ে কোনও ঘোষণা হয়নি।

কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও নেই বাংলা, টিকিট পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেরা

Rahul Gandhi and Mallikarjun Kharge

শেষ আপডেট: 12 March 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের জন্য গত শুক্রবার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। তাতে বাংলা নিয়ে কোনও ঘোষণা ছিল না। কংগ্রেসের দ্বিতীয় দফার তালিকা প্রকাশ পেয়েছে মঙ্গলবার। সেখানেও বাংলা নিয়ে ধন্দ কাটল না। এখনও পশ্চিমবঙ্গের কোনও আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

মঙ্গলবার দ্বিতীয় প্রার্থী তালিকায় কংগ্রেস ৪৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অসমের ১২টি, গুজরাতের ৭টি, মধ্যপ্রদেশের ১০টি, রাজস্থানের ১০টি, উত্তরাখণ্ডের ৩টি এবং দমন ও দিউয়ের ১টি আসনের প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছে। তালিকায় ১০ জন করে জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছেন। এছাড়া ১০ জন তফসিলি জাতিভুক্ত প্রার্থীকেও টিকিট দেওয়া হয়েছে। 

কংগ্রেেসের দ্বিতীয় দফার এই প্রার্থী তালিকায় দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের নাম আছে। তাঁরা হলেন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। তাঁরা যথাক্রমে ছিন্দওয়ারা এবং জালৌর থেকে লড়াই করবেন। কিন্তু পশ্চিমবঙ্গে কোন আসনে কে লড়াই করছেন, তা জানানো হয়নি এখনও। 

মনে রাখতে হবে, গত ফেব্রুয়ারি মাসেই কমল নাথ এবং তাঁর ছেলে নকুলকে নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। পরে ছেলে ও সাংসদ নকুল নাথকে নিয়ে দিল্লি গিয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। পরে অবশ্য দল ছাড়ার জল্পনার অবসান ঘটান তিনি নিজেই। কংগ্রেস সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যসভার সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্ত্রীয় নেতৃত্ব তাতে রাজি হয়নি বলেই খানিক ক্ষুব্ধ হয়েছিলেন কমল। 

প্রথম পর্যায়ে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর এবং ভূপেশ বাঘেল-সহ ৩৯ জনের নামের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু ২০১৯ সালের মতো তিনি এবার আমেঠি থেকেও প্রার্থী হবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।


```