Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইন্ডিয়া জোটের সভায় তুমুল বিশৃঙ্খলা! সমর্থকদের মধ্যে চেয়ার ছুড়ে মারামারি, রইল ভিডিও

সভার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ইন্ডিয়া জোটের সভায় তুমুল বিশৃঙ্খলা! সমর্থকদের মধ্যে চেয়ার ছুড়ে মারামারি, রইল ভিডিও

শেষ আপডেট: 21 April 2024 20:23

দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে ইন্ডিয়া জোটের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলার দৃশ্য সামনে এল। রবিবার সভা চলাকালীনই মারামারিতে জড়িয়ে পড়েন বিরোধী জোটের সদস্যরা। চেয়ার উঁচিয়ে একে অপরের দিকে চড়াও হন তাঁরা। সভার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওকে হাতিয়ার করে ইতিমধ্যে কটাক্ষ করেছে বিজেপি। 

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি পোস্ট করেন। সঙ্গে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, “এইভাবেই কি ‘হালাত’ বদলাতে চায় হাত? তবে আসন রফা নিয়ে জোটের মধ্যে যেমন সংঘর্ষ হচ্ছিল, এই বিশৃঙ্খলা তার কাছে কিছুই নয়।” তবে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। অভিযোগ, সমাবেশে ১০ থেকে ১৫ জন বহিরাগত এসেছিল। তারাই বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে। ঘটনাটি পরিকল্পিত বলেও অভিযোগ উঠেছে। 

রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশ ছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। সেখানেই সভা চলাকালীন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন কয়েকজন কর্মী সমর্থক। শুরু হয় ব্যাপক হট্টগোল। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিরোধী জোটের কর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুড়ছে। সূত্রের খবর, ছাতরা জেলার কংগ্রেস প্রার্থী কেএন ত্রিপাঠির ভাই এবং ছাতরা জেলার আরজেডি সমর্থকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাটিতে মাথায় চোট পেয়েছেন কে এন ত্রিপাঠীর ভাই গোপাল ত্রিপাঠী। 

এদিন ইন্ডিয়া জোটের সভা ঘিরে রাঁচি শহর জুড়ে সাজো সাজো রব ছিল। বিরোধী নেতাদের পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে গোটা শহর। জেলবন্দি হেমন্ত সোরেন-অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও রয়েছে সেখানে। তবে এদিনের সম্মেলনে সোনিয়া-প্রিয়াঙ্কা ছিলেন না। আচমকা অসুস্থ হয়ে পড়ায় সভায় যোগ দিতে পারেননি রাহুল গান্ধীও। বরং জোরালো ভাষণে নজর কেড়েছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী। মঞ্চে ছিলেন জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাও।

এদিকে মঞ্চ থেকে যখন বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন নেতারা, ঠিক সেই সময়েই দর্শকাসন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। চেয়ার তুলে একে অপরের দিকে তেড়ে যান সমর্থকরা। এমনকি অন্যদের দিকে সেই চেয়ার ছুঁড়েও মারেন তাঁরা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় রাঁচির সভাস্থলের সেই দৃশ্য।


```