Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মমতাই ভোটের মাঠে সেরা 'খেলোয়াড়', কেন বললেন চিদম্বরম

এবারের লোকসভা ভোটের ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান খেলোয়াড়! বক্তা, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম।

মমতাই ভোটের মাঠে সেরা 'খেলোয়াড়', কেন বললেন চিদম্বরম

শেষ আপডেট: 15 April 2024 11:45

 দ্য ওয়াল ব্যুরো: এবারের লোকসভা ভোটের ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান খেলোয়াড়! বক্তা, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। 

লোকসভা ভোটের প্রেক্ষিতে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, "যেভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্গ অটুট রেখেছেন তাতে এবারের ভোটে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারে তৃণমূল।"

এরপরই মমতার ভূয়সী প্রশংংসা করে চিদম্বরম বলেন, "মমতাই ভোটের মাঠে সেরা খেলোয়াড়।"

পর্যবেক্ষকদের মতে, দেশজুড়ে এজেন্সি-রাজের মধ্যেও তৃণমূল নেত্রী যেভাবে বিজেপি বিরোধিতা বজায় রেখেছেন, তাতে মমতাকেই বিরোধীদের প্রধান মুখ হিসেবে বোঝাতে চেয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী।

একই সঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে চিদম্বরম জানিয়েছেন, বাংলায় গত বারের চেয়েও ভাল ফল করবে তৃণমূল।

নিজের দল কংগ্রেস সম্পর্কেও সম্ভাব্য ভবিষ্যদ্বাণী করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। চিদম্বরমের কথায়, "গতবারের তুলনায় এবারে কংগ্রেস ভাল ফল করবে। আগের চেয়ে বেশি সংখ্যক আসনে জিতবে।"

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫২ টি আসনে জিতেছিল। চিদম্বরম বলেন, "আমি সব রাজ্যের পক্ষে কথা বলতে পারি না। তবে আমি আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যদ্বাণী করতে পারি যে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট একটি দুর্দান্ত ফল করবে। কেরালায়, দুটি ফ্রন্ট (ইউডিএফ এবং এলডিএফ) ২০টি আসন ভাগ করে নেবে, বিজেপির কাছে কিছুই থাকবে না। কর্ণাটক এবং তেলেঙ্গনায় কংগ্রেস গতবারের চেয়ে অনেক বেশি আসন পাবে।"

হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লি থেকেও ইন্ডিয়া জোট গতবারের চেয়ে বেশি সংখ্যক আসনে জিতবে বলে মনে করেন প্রবীণ এই কংগ্রেস নেতা।

একই সঙ্গে মোদী ও বিজেপির উগ্র হিন্দুত্বের রাজনীতির সমালোচনা করে চিদম্বরম সংবাদ সংস্থাকে বলেছেন, "দেশের হিন্দুধর্ম বা হিন্দুরা কোনও হুমকি বা বিপদের মুখে পড়েনি। আসলে বিজেপি  পরিকল্পিতভাবে বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের ‘রক্ষাকর্তা’ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ধর্মের নামে রাজনীতির যোগ্য জবাব এবারের ভোটে মানুষ দেবেন।"


```