Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘আমিও যেন মহিষাসুরমর্দিনী হতে পারি’, রাধার পর দুর্গা হতে চাইলেন সুজাতা

কয়েকদিন আগে রাধার সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন সুজাতা মণ্ডল। এবার মহিষাসুরমর্দিনী হতে চাইলেন। এমন ইচ্ছে প্রকাশ করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।

‘আমিও যেন মহিষাসুরমর্দিনী হতে পারি’, রাধার পর দুর্গা হতে চাইলেন সুজাতা

শেষ আপডেট: 4 April 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কয়েকদিন আগে রাধার সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন সুজাতা মণ্ডল। এবার মহিষাসুরমর্দিনী হতে চাইলেন। এমন ইচ্ছে প্রকাশ করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।

বৃহস্পতিবার ঢাক বাজিয়ে বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে যান সুজাতা। সেখানে পুজো দেন সুজাতা। উপহার দেন একটি ত্রিশূল। তাঁর সঙ্গে বিষ্ণুপুর লোকসভা এলাকার তৃণমূল নেতারাও ছিলেন। মন্দির থেকে বেরিয়ে টোটোয় চড়ে প্রচার শুরু করেন। 

তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজাতা বলেন, বাবা এক্তেশ্বর সব জানেন, উনি তো জগৎ সংসারের মালিক। বিষ্ণুপুর লোকসভার মানুষ যেন প্রকৃত ন্যায়বিচার পায়। মেয়েরাই তো পারি মহিষাসুরমর্দিনী হয়ে উঠতে। তাই শিব শম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি, আমিও যেন  মহিষাসুরমর্দিনী হতে পারি এবং অসুরের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে পারি, এই আশীর্বাদ চেয়ে এসেছি।" নাম না করলেও ‘অসুর’ বলতে যে তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকেই বুঝিয়েছেন সেটা স্পষ্ট।

পরে সুজাতার মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, "আমাকে তো আগেই বধ করে দিয়েছেন। দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা জ্বলতাম এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছেন। তার জন্য বিষ্ণুপুরের মানুষ আর আপনাকে বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভাল থাকুন, আমি চাই, আপনি ভালভাবে এগিয়ে চলুন। কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না।"


```