Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অর্জুনের ভাইপো তৃণমূলপ্রার্থীর নির্বাচনী এজেন্ট! হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ব্যারাকপুর

কোনও রাখঢাক না রেখে বৃহস্পতিবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়ে দিয়েছেন, বিজেপিতেই যোগ দিচ্ছেন তিনি। সূত্রের খবর, ব্যারাকপুরে প্রার্থী করা হবে, গেরুয়া শিবির থেকে এই নিশ্চয়তা পাওয়ার পরই এদিন সন্ধেয় দিল্লি যাচ্ছেন অর্জুন।

অর্জুনের ভাইপো তৃণমূলপ্রার্থীর নির্বাচনী এজেন্ট! হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ব্যারাকপুর

শেষ আপডেট: 14 March 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: কোনও রাখঢাক না রেখে বৃহস্পতিবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়ে দিয়েছেন, বিজেপিতেই যোগ দিচ্ছেন তিনি। সূত্রের খবর, ব্যারাকপুরে প্রার্থী করা হবে, গেরুয়া শিবির থেকে এই নিশ্চয়তা পাওয়ার পরই এদিন সন্ধেয় দিল্লি যাচ্ছেন অর্জুন।

এদিকে অর্জুন দল ছাড়ার ঘোষণা করার পরই তাঁর বিরুদ্ধে বড় 'অস্ত্র' সামনে এনেছে তৃণমূল। ব্যারাকপুরে এবারে তৃণমূল প্রার্থী রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানান, এবারের লোকসভা নির্বাচনে তাঁর নির্বাচনী এজেন্ট সৌরভ সিং।

সৌরভ অর্জুনের ভাইপো। উনিশের লোকসভা ভোটের আগে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। সেই সময় সৌরভও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন। পরে অর্জুনের সঙ্গে আবার তৃণমূলে ফিরেছিলেন তিনি।

অর্জুনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে পার্থ বলেন, "ভাটাপাড়ায় বিধানসভা ভোটে সৌরভকে টিকিট না দিয়ে নিজের ছেলে পবনকে টিকিট পাইয়ে দিয়েছিলেন অর্জুন। ব্যক্তিস্বার্থে উনি নিজের ভাইপোকেও বঞ্চনা করেছিলেন।"

পার্থর সুরে সুর মিলিয়ে সৌরভও বলেন, " অর্জুন সিং একটা স্বার্থপর মানুষ। নিজের স্বার্থ মিটলে সকলকে ছুড়ে ফেলেন। আমাকেও ছুড়ে ফেলেছিল।"

বিজেপি অর্জুনকে প্রার্থী করবে কি না এখনও নিশ্চিত নয়। তবে অর্জুনঘনিষ্ঠ মহলের দাবি, "দাদা কনফার্ম না হয়ে কোনও কাজ করেন না"  অর্থাৎ বিজেপির তরফে ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন অর্জুন। অর্জুনও জানিয়েছেন, ব্যারাকপুর আসনে ই়ঞ্চিতে ই়ঞ্চিতে লড়াই হবে।

 সেক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অর্জুন বঞ্চনার অভিযোগে সরব হলে টিম পার্থ তাঁর দিকে এগিয়ে দেবেন ভাইপো সৌরভকে। সেকারণেই সৌরভকে পার্থ নিজের নির্বাচনী এজেন্ট করেছেন। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ব্যারাকপুর।


```