Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কল্যাণের ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ, দলের দ্বন্দ্বকে দুষলেন এলাকার তৃণমূল নেত্রী 

উত্তরপাড়ায় ছেঁড়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার। এই ঘটনায় শোরগোল পড়ল এলাকায়। 

কল্যাণের ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ, দলের দ্বন্দ্বকে দুষলেন এলাকার তৃণমূল নেত্রী 

শেষ আপডেট: 20 April 2024 12:55

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়ায় ছেঁড়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার। এই ঘটনায় শোরগোল পড়ল এলাকায়। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যে  ব্যানার লাগানো হয়েছিল, তাতে ব্লেড চালানোর অভিযোগ উঠল উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ,মাখলা-সহ বিভিন্ন এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার  ছিঁড়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এই ব্যানার তৈরি হয়েছিল।সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রুবি চক্রবর্তীর বক্তব্যেও তা স্পষ্ট। তিনি বলেন, "আমাদের এলাকায় এসব আগে ছিল না। আমাদের দলের গোষ্ঠী কোন্দলের ফলে এটা হয়েছে। এই কাজ যারা করেছে তাদের অনেকেই দেখেছে। চেয়ারম্যানকে আমরা গোটা বিষয়টা জানিয়েছি।"

অন্যদিকে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, "উত্তরপাড়ায় এই সংস্কৃতি ছিল না। তৃণমূলের দ্বন্দ্ব আছে সেটা সবাই জানে।সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এলাকাকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। ভোটের বাক্সে এর জবাব দেবেন মানুষ।"

পঞ্চম দফায় ২০ মে  জেলার দুটি লোকসভা আসন হুগলি ও শ্রীরামপুরে ভোটগ্রহণ। প্রচার চলছে জোরকদমে। প্রচার ঘিরে বিক্ষিপ্ত অশান্তিও লেগে আছে। বৃহস্পতিবারই হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এবার দলেরই প্রার্থীর প্রচার ব্যানার ছেঁড়ার অভিযোগে উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।


```