Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মমতার মঞ্চে ঠাঁই না পেয়ে অপরূপা বললেন কল্যাণদা আর হরিপালের দাদা বৌদিরা মঞ্চে উঠতে দিল না

তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি।"

মমতার মঞ্চে ঠাঁই না পেয়ে অপরূপা বললেন কল্যাণদা আর হরিপালের দাদা বৌদিরা মঞ্চে উঠতে দিল না

অপরূপা পোদ্দার-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 May 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরামবাগের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভামঞ্চে তাঁকে উঠতে দেওয়া হল না বলে অভিযোগ করলেন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। পরে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি।"

বুধবার আরামবাগে তৃণমূলের প্রার্থী মিতালী বাগের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিদায়ী সংসদ অপরূপা পোদ্দার। তবে মমতার সভা মঞ্চে তাঁকে উঠতে দেওয়া হয়নি বলে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের অভিযোগ। ফলে  সভাস্থল থেকে ফিরে যান অপরূপা। যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেননি কারণ আমি দলিত তপশিলি ও সংখ্যালঘু। কিন্তু আমি এখনও দলের সাংসদ।"

এর উত্তরে পাল্টা কল্যাণ বলেন, "আজকে মুখ্যমন্ত্রীর মঞ্চে কে থাকবেন কে কে থাকবে না সেটা ওখানকার সভাপতি রামেন্দু সিংহ রায় ঠিক করছেন। আজকে মঞ্চে গেছি অনেক দেরি করে। সেখানে আমি লিস্ট দেখে তবেই মঞ্চে উঠেছি। আমাকে এসব কথা বলে কোনও লাভ নেই। তপশিলি বা সংখ্যালঘু বলে যদি কেউ সহানুভূতি আদায়ের চেষ্টা করে তাহলে আমার কিছু করার নেই। এদের আমার প্রতি ব্যক্তিগত রাগ রয়েছে। এরা রাগ মেটাচ্ছে। এতে কী এসে যায়।"

২০১৪-র ভোটে আরামবাগে প্রথম প্রার্থী করা হয়েছিল অপরূপাকে। কারণ ২০০৯-এর ভোটে হুগলি ও শ্রীরামপুর জিতলেও আরামবাগ ধরে রেখেছিল সিপিএম। তাই অনিল বসুর আরামবাগে জোরা ফুল ফোটানো কার্যত চ্যালেঞ্জ ছিল চন্দননগরের মেয়ে অপরূপার। সেবার জিততে অসুবিধা হয়নি তৃণমূলের। কিন্তু উনিশের ভোটে কার্যত সুতোর ব্যবধানে আরামবাগ জেতে তৃণমূল। দু’হাজারেরও কম ভোটে হারেন বিজেপি প্রার্থী। 

তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। ঘনিষ্ঠ মহলে তৃণমূল নিয়ে বিরক্ত প্রকাশ করে দল ছাড়ার কথা বলেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারে স্বামী সাকির আলি। স্বামী তৃণমূল ছাড়লে অপরূপা কী করবেন তা নিয়েও নানান কথা হাওয়ায় ভাসছিল। প্রাথমিক ভাবে জল্পনা উস্কে দিয়েছিলেন অপরূপা নিজেই। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তো মিউনিসিপ্যালিটির বাইরে আলু বেচতিস!” সেই সময় ক্ষুব্ধ অপরূপা নাম না করে কল্যাণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “কাউকে সম্মান করলে তবেই সম্মান পাওয়া যায়।" এ বার আর লোকসভায় দল প্রার্থী করেনি অপরূপাকে। এবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ।


```