Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অমিতাভ আর শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল, এই সরকার সম্মান দেয়নি: মমতা

বিজেপি দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না বলে আগেই বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারেও সেই প্রসঙ্গ টেনে আনলেন মমতা।

অমিতাভ আর শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল, এই সরকার সম্মান দেয়নি: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহা।

শেষ আপডেট: 27 April 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না বলে আগেই বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারেও সেই প্রসঙ্গ টেনে আনলেন মমতা।

শনিবার আসানসোলের কুলটির নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল।, এই সরকার, এরা সম্মান দেয়নি। আমি ওনাকে (শত্রুঘ্ন সিনহা) বাংলায় সম্মান দিয়ে নিয়ে এসেছি।"

আসানসোল লোকসভার বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিন‌হা এবারেও এখানে তৃণমূল প্রার্থী। 

গতবছর রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরিয়ে এসেছিছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই সময়ও বর্ষীয়ান, কিংবদন্তি অভিনেতার ভারতরত্নের দাবিতে সরব হয়েছিলেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা ক্ষমতায় থাকলে আরও আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন। 

এদিন নির্বাচনী সভা থেকেও ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিজেপি সরকার ভারতরত্নের মতো সম্মান প্রদানের ক্ষেত্রেও রাজনীতি করে।

সরাসরি মোদীকে আক্রমণ করে মমতা বলেন, "বিজেপির সরকার জুমলা সরকার। এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।"

একই সঙ্গে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দাররা শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বললেন তখন কেন চুপ ছিলেন?’" ১০০ দিনের কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও বিজেপি সাংসদ নীরব কেন সেই প্রশ্নও তোলেন মমতা। 


```