Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিজেপির কেউ এসেছেন? আমি দুটো পোডিয়াম রেখেছিলাম.., ময়নাগুড়ির সভায় অভিষেক

বিজেপির কেউ এসেছেন? আমি দুটো পোডিয়াম রেখেছিলাম.., ময়নাগুড়ির সভায় অভিষেক

শেষ আপডেট: 14 March 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: শুধু টুইটারে চ্যালেঞ্জ নয়, বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়ির সভায় আয়োজনেও ত্রুটি রাখেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! 

প্রতিদিন সন্ধেয় টিভির পর্দায় রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত টক শো-তে যে ধরনের পোডিয়াম থাকে, বৃহস্পতিবার অভিষেকের মঞ্চেও সে রকম দুটি পোডিয়াম রাখা ছিল। মঞ্চে ভাষণ দিতে উঠে সেই পোডিয়াম দেখিয়ে অভিষেক বললেন, "বিজেপির কেউ এসেছেন? আমি দুটো পোডিয়াম রেখেছিলাম।"

সাংবাদিকদের কাছেও এ ব্যাপারে জানতে চান। পরে মাইক হাতে বারংবার অভিষেককে বলতে শোনা যায়, "বিজেপির কোনও প্রতিনিধি উপস্থিত হয়ে থাকলে প্লিজ মঞ্চে আসুন। আমি জনতার সামনে দুধ কা দুধ পানি কা পানি দেখাতে চাই।"

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর স্পষ্ট হয়ে যায়, তৃণমূলের সভায় রাজনৈতিক টক শোয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা হচ্ছে না। অভিষেক বলেন, "বিজেপির কেউ আসেনি, আসার ক্ষমতা নেই। কারণ, ওরাও জানে ওরা মিথ্যে কথা বলছে।" 

অভিষেকের কথায়, "আমিও চাই মিথ্যাচার, কুৎসা নয়, পরিসংখ্যান দেখিয়ে লড়াই হোক। তাহলেই জনগণের কাছে সবটা স্পষ্ট হয়ে যাবে। ওরা বলেছিল, যুব মোর্চার প্রতিনিধি পাঠাবে। আমি তাতেও রাজি। কারণ, আমার কোনও অহঙ্কার নেই। "

মোদীকে কটাক্ষ করে বলেন, "দেশের মানুষের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছেন, নিজেদের কাগজ কোথায়। কি মোদীবাবু? টাকা তো উড়ে আসেনি। ব্যাঙ্কের ট্র্যান্সজেকশন দেখান!"

ঘটনা সূত্রপাত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত রবিবার ব্রিগেডের ময়দানে একটি কাগজ দেখিয়ে বরাদ্দের প্রশ্নে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞাপনে দাবি করা হয়েছে বাংলায় বিভিন্ন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাজ্যের অনীহায় কোন কোন প্রকল্পের কাজ আটকে রয়েছে।

ওই বিজ্ঞাপনকে নিয়ে এদিন সকালে টুইটে অভিষেক লেখেন, ‘‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’’

 দুপুরে অভিষেকের নাম উল্লেখ না করে বিজেপির তরফে টুইটে লেখা হয়, 'কবে কোথায় যেতে হবে বলুন। আমরা প্রতিনিধি পাঠিয়ে দেব।' 

পাল্টা টুইটে বিজেপি নেতৃত্বকে ময়ানগুড়ির সভায় আমন্ত্রণ জানান অভিষেক, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে। দয়া করে রেগা ও আবাস যোজনার শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসবেন। দেখা হবে।’’

 এদিনের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, "একুশের ভোটে হারার পর থেকে ৩ বছরের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর বাংলায় এসে মিথ্যাচার করছে। তাই সামনাসামনি অফিসিয়াল কাগজ দেখানোর চ্যালেঞ্জ করেছিলাম। এখনও বলছি, বাংলাকে গত ৩ বছরে বিজেপি ১০০ দিনের কাজ, আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব।"


```