Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হিরণের মিছিলে ঝাঁটা হাতে মহিলারা! পিংলার ঘটনায় ভুল তথ্য প্রচারে ব্যবস্থার হুঁশিয়ারি এসপির

পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত রবিবার মৃত বাড়িতে গিয়ে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

হিরণের মিছিলে ঝাঁটা হাতে মহিলারা! পিংলার ঘটনায় ভুল তথ্য প্রচারে ব্যবস্থার হুঁশিয়ারি এসপির

শেষ আপডেট: 26 March 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত রবিবার মৃত বাড়িতে গিয়ে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সন্দেশখালির কায়দায় পিংলার মহিলাদের ঝাঁটা, বঁটি হাতে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন হিরণ।

অভিনেতা-নেতার সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার বিজেপি নেতৃত্বে পিংলায় ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিল করলেন মহিলারা। মিছিলে পা মেলান খড়গপুরের বিধায়ক হিরণও। হিরণের অভিযোগ, "তৃণমূলের দুষ্কৃতীরাই পিংলার বিজেপি কর্মীকে খুন করেছে। পুলিশ সেটা আড়াল করার চেষ্টা করছে।"

এদিকে ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে পিংলার মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে এদিন বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু জানিয়েছে, রাজ্যপাল শীঘ্রই পিংলার গ্রামে যাবেন।

অন্যদিকে পিংলায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ প্রাথমিকভাবে খারিজ করে দিয়েছে জেলা পুলিশ।

এ ব্যাপারে মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট সোশ্যাল সাইটে পোস্ট করে জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, 'পুরো ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফির অধীনে পরিচালিত হয়েছিল। কয়েকজন সাক্ষী, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, মৃতের স্ত্রীর বয়ান ইত্যাদি পরীক্ষা করে দেখা গেছে যে মৃত ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন। এছাড়া  তা নিশ্চিত করার জন্য, মৃতের ভিসেরা ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে করা হবে। সকল দিক বিবেচনায় নিয়ে মামলার তদন্ত চলছে আন্তরিকতার সাথে।'

একই সঙ্গে জেলা পুলিশ সুপারের তরফে জানানো হয়েছে, "এ ব্যাপারে সকলকে ভুল তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা ও নির্দেশনা অনুযায়ী, ভুল তথ্য প্রচার করা এবং উস্কানিমূলক মন্তব্য প্রচার করns আইন অনুযায়ী উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"


```