একঘেয়ে জলখাবারে মুখ পচে গেছে? ট্রাই করুন 'এগ-রুটি', রইল রেসিপি
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছুটি কাটিয়ে সোমবার সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপর কাজে বের হতে সকলেরই একটু লেট হয়! একটা দিন বিশ্রামের পর আবার ব্যস্ত দিনযাপনে ফিরে যেতে তেমনভাবে কার ভাল লাগে? তারওপর সকাল বেলা উঠে রোজ রোজ একই জলখাবার খেতেও ভাল লা
শেষ আপডেট: 8 February 2021 10:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছুটি কাটিয়ে সোমবার সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপর কাজে বের হতে সকলেরই একটু লেট হয়! একটা দিন বিশ্রামের পর আবার ব্যস্ত দিনযাপনে ফিরে যেতে তেমনভাবে কার ভাল লাগে? তারওপর সকাল বেলা উঠে রোজ রোজ একই জলখাবার খেতেও ভাল লাগে না! তাহলে ট্রাই করুন চটপট বানানো যায় এমন কোনও জিভে জল আনা রেসিপি। বানিয়ে ফেলুন 'এগ-রুটি'। কীভাবে বানাবেন, একদম চিন্তা নেই! এখানেই, হাতের কাছে রইল রেসিপি।
উপকরণ
১ টা ঘরে বানানো প্লেন চাপাটি বা রুটি
২ টা ডিম
লবণ
কুচি কুচি করে কাটা পেঁয়াজ
কাঁচা লঙ্কা
কুচি কুচি করে কাটা টম্যাটো
ধনে পাতা
টম্যাটো সস (প্রয়োজন হলে)
চিজ
প্রণালী
ঘরে তৈরি রুটি নিয়ে সেটাকে পিস পিস করে কেটে নিতে হবে প্রথমে।
এবার ডিমের ওমলেট বানাতে হবে, আর এর জন্য একটি বাটিতে ডিম ভেঙে নিতে হবে। তারপর এতে স্বাদমতো নুন দিন। এরপরে একটি প্যানে অল্প তেল দিয়ে গরম করে ডিমটি ভাজুন। এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি, টম্যাটো, ধনেপাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর আরও একটা প্যানে পিস কাটা রুটি দিয়ে নিয়ে তারওপরে পুরো সবজি ও মশলা মেশানো ডিমের মিশ্রণ টা দিতে হবে। তারপর খুব ভাল করে তেলে রুটির দুপিঠ ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে 'এগ-রুটি'। এবার সকালের জলখাবারে টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা এই খবার।