
শেষ আপডেট: 7 December 2020 12:43
বিশ্ব মাটি দিবস কী ভাবে পালন করবেন? কিছু টিপস অবশ্যই দেওয়া যেতে পারে আপনাদের জন্য।
১. স্কুলে বাচ্চাদের অফ পিরিয়ডে শেখাতে পারেন গাছে দেওয়ার জন্য মাটি প্রস্তুত করতে।
২. এছাড়াও একটি কম্পোস্টিং প্রোগ্রামের ব্যবস্থা করতে পারেন। যেখানে বাচ্চারা এবং অন্যান্য লোকেরা বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করতে পারবেন এই কম্পোস্ট। এটা যেমন মাটির যত্ন নিতে সাহায্য করে, তেমনই বর্জ্য পদার্থগুলোরও একটা ভাল ব্যবস্থা হয়ে যায়।
৩. মাটিকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করতে হবে। সবাইকে মাটির উপকারিতা, ও ব্যবহার সম্পর্কে বোঝাতে হবে। যাতে করে মাটি সম্পর্কে সাধারণ মানুষ উৎসাহিত হবে ও মাটিকে রক্ষা করার জন্য উদ্যোগী হবে।
৪. বিশ্ব মাটি দিবস উদযাপনের আরও একটি দুর্দান্ত উপায় হল গাছ লাগানো। এটি পরিবেশের জন্যও খুব ভাল।
বিশ্ব মাটি দিবসের থিম ও গুরুত্ব
বিশ্ব মাটি দিবস ২০২০ থিম "মাটিকে বাঁচিয়ে রাখুন, মাটির জীব বৈচিত্র্যকে রক্ষা করুন।" এই থিমের প্রধান লক্ষ্য হল মাটিতে থাকা ভাল ব্যাকটেরিয়া, কেঁচো এদেরকে বাঁচিয়ে রাখা। এগুলোই মাটির উর্বরা শক্তিকে বৃদ্ধি করে। ফলে উর্বর মাটিতে ফলন ভাল হয়।
তাই এই বিশেষ দিনটিকে আলাদা ভাবে পালন করা হয়। আমাদের জীবনে মাটি যে কতটা অপরিহার্য, সেটার তাৎপর্য বোঝানোর জন্যও এই দিনটিকে উদযাপন করা দরকার। আমাদের সকলেরই উচিত মাটিকে রক্ষা করা। মাটিকে দূষণের হাত থেকে বাঁচিয়ে রাখা। মাটি ভাল থাকলে, ভাল থাকবে আমাদের পরিবেশ এবং ভাল থাকবে পুরো প্রাণীকুল ও জীবকুল।