শেষ আপডেট: 24 November 2020 11:38
দিনে অন্তত ৮ গ্লাস জল খান। ক্যালোরি তো নেই-ই, বরং জল খেলে দীর্ঘক্ষণ খিদে পায় না। পেট ভরাও থাকে। শরীর হাইড্রেটেডও থাকে। তাই যেমন একদিকে অতিরিক্ত মেদ কমায়, অন্যদিকে ডি-হাইড্রেশন থেকে মুক্তিও পেতে পারেন।
২. লাউ শশা শাকসবজি -
লাউ, শশা, স্কোয়াস, তরমুজ এই জাতীয় সবজিতে ক্যালোরি কম থাকে। এগুলো ভিটামিন এ-তে ভরপুর। যেটা শরীরে মেটাবলিজমের মাত্রা সঠিক রাখে। যার ফলে অতিরিক্ত মেদ কমে যায়।
৩. টক জাতীয় ফল -
টকজাতীয় ফল, বিশেষ করে লেবুতে ক্যালোরি কম থাকে। নিঃসন্দেহে ওজন কমানোর জন্য এই ফল একটা স্মার্ট চয়েস। ভিটামিন সি-তে ভরপুর এই ফলে ফাইবারও থাকে প্রচুর। ফলে শরীরে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে।
৪. গ্রিন টি -
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টি ভীষণ সাহায্য করে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। শরীরে মেটাবোলিজম ব্যুস্ট করে। অন্যদিকে ওজন কমাতেও সাহায্য করে।
৫. সবুজ শাকসবজি -
শীতকালে বাজার ছেয়ে থাকে সবুজ শাকসবজিতে। এত ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায়। এমনকি ক্যালোরিও কম থাকে। পুষ্টিগুণে ভরপুর এই সবজি খেলে ওজনও কমবে।
৬. আদা- রসুন -
ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ উপকারী আদা, রসুন দুটোই। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। শরীর সুস্থ রাখে। সর্দিকাশির সমস্যা কমে। অন্যদিকে ক্যালোরি কম থাকায়, ওজন কমাতেও সাহায্য করে।