Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ভিটামিন-ডি খেলে ঝরে মেদ, ডায়াবিটিস থাকে বশে, নতুন গবেষণায় দাবি এইমসের

দ্য ওয়াল ব্যুরো: সোনা রোদ গায়ে যদি না লাগে, তাহলে ভিটামিন-ডি সাপ্লিমেন্ট জরুরি। কারণ মহিলাদের ওবেসিটি বা স্থূলত্ব কমানোর মোক্ষম দাওয়াই নাকি ভিটামিন-ডি। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও এর জুরি মেলা ভার। মোদ্দা কথা, ডায়াবিটিসের রোগীদের

ভিটামিন-ডি খেলে ঝরে মেদ, ডায়াবিটিস থাকে বশে, নতুন গবেষণায় দাবি এইমসের

শেষ আপডেট: 17 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোনা রোদ গায়ে যদি না লাগে, তাহলে ভিটামিন-ডি সাপ্লিমেন্ট জরুরি। কারণ মহিলাদের ওবেসিটি বা স্থূলত্ব কমানোর মোক্ষম দাওয়াই নাকি ভিটামিন-ডি। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও এর জুরি মেলা ভার। মোদ্দা কথা, ডায়াবিটিসের রোগীদের জন্য ভিটামিন-ডি মহার্ঘ দাওয়াই। প্রি-ডায়াবিটিকদের জন্য ভরসার হাত। নতুন গবেষণায় এমনটাই দাবি করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) গবেষকরা। তরুণী থেকে প্রৌঢ়া—সব বয়সীদের নিয়েই পরীক্ষানিরীক্ষা চলছিল এতদিন। এইমস জানিয়েছ, প্রি-ডায়াবেটিক ২০ থেকে ৬০ বছর বয়সীদের উপর ভিটামিন-ডি প্রয়োগ করে দেখা গেছে, এদের শরীর-স্বাস্থ্যের উন্নতি হয়েছে দুরন্ত গতিতে। মেদ ঝরেছে, রক্তে শর্করার পরিমাণও বাড়েনি। পাশাপাশি, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে অনেকটাই। ‘নেচার’ জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। ভিটামিন-ডি এর বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে এই গবেষণার অন্যতম মুখ্য গবেষক ফর্টিস-সি ডকের চেয়ারম্যান অনুপ মিশ্র বলেছেন, “সারা বিশ্ব জুড়েই ভিটামিন-ডি এর ঘাটতিতে ভুগছেন মানুষজন। বিশেষত ভারতের মহিলারা এই তালিকায় বেশি পড়েন। ভিটামিন-ডি এর অভাব ডেকে আনছে ওবেসিটি। অল্পবয়সেই ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে।” ভিটামিন ডি-র মূল উৎস সূর্যের আলো। সূর্যালোক ভিটামিন ডি-র ঘাটতি পূর্ণ করে। কিন্তু এর পাশাপাশি কিছু খাবারও আছে যা ভিটামিন ডি-র অভাব পূরণ করতে পারে। সামুদ্রিক মাছ, মাছের তেল, দুধ, দই জাতীয় খাবারেও ভিটামিন ডি থাকে। গবেষকরা বলছেন, ভিটামিন-ডি সাপ্লিমেন্ট সেক্ষেত্রে দ্রুত কাজ করে।

আরও পড়ুন: কানে খোঁচাখুঁচি বিলকুল নয়, খোল পরিষ্কারের সহজ রাস্তা বললেন বিশেষজ্ঞরা

ভিটামিন ডি-এর ঘাটতি হলে শুধু স্থূলত্ব নয়। আরও নানা রোগ ধেয়ে এসে জাঁকিয়ে বসে। ভিটামিন ডি-এর ঘাটতিকে চিকিৎসার পরিভাষায় বলা হয় ভিটামিন ডি ডেফিশিয়েন্সি (ভিডিডি)। গবেষকরা বলছেন, সমীক্ষায় দেখা গেছে এ দেশে ৬ বছর থেকে ১৮ বছর বয়সী প্রায় ৭০ শতাংশ মেয়েই ভিডিডি-তে ভোগেন। শহর ও গ্রামাঞ্চলে ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের মধ্যে যথাক্রমে ৬২ ও ৭৫ শতাংশ এবং ৪৪ ও ৭০ শতাংশ ভিডিডি-র সমস্যায় ভুগছেন।  ভিটামিন ডি-র অভাবের ফলে বাচ্চাদের হাড়ের সমস্যার পাশাপাশি হাঁপানির সমস্যা দেখা দিতে পারে। অনেক সময়ে হাত-পা বেঁকে যায়। বড়দের রিকেট জাতীয় রোগ দেখা দিতে পারে। দীর্ঘ দিন ভুগলে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে। ভিডিডি-র ফলে শুধু হাড়ের সমস্যা নয়, হরমোনের অসমতাও হতে পারে। ফলে, বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দেয় ভিটামিন ডি-র অভাব।  দীর্ঘদিন ভিটামিন-ডি এর অভাব হলে মস্তিষ্কের সমস্যা, স্মৃতিনাশ হতে পারে।

আরও পড়ুন: হলুদে নিরাময় ক্যানসার! তিরুঅনন্তপুরমের গবেষণা পেল মার্কিন পেটেন্ট

ভিটামিন-ডি ডায়াবিটিস রোগীদের জন্যও খুবই উপকারী। সমীক্ষায় দেখা গেছে টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস (T2DM)আক্রান্তদের শরীরে ভিটামিন ডি প্রি-ডায়াবেটিকদের তুলনায় অনেক কম থাকে। গবেষকরা বলছেন, এই ঘাটতি মেটাতে পারে ভিটামিন-ডি সাপ্লিমেন্ট। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই সাপ্লিমেন্ট নিতে পারলে রক্তে শর্করার পরিমাণ একেবারেই নিয়ন্ত্রণে থাকবে।

```