Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাইরাল জ্বরে কাঁপছে শহর, ঘরে ঘরে কাবু শিশু থেকে বয়স্ক, কী মত ডাক্তারদের

দ্য ওয়াল ব্যুরো: খামখেয়ালি আবহাওয়ার জন্য ঘরে ঘরে ভাইরাল জ্বর। প্রতি মরশুম বদলের সময়েই ভাইরাসের (Viral Infection) হানায় সর্দি-কাশি-জ্বরে ভুগতে থাকেন বেশিরভাগই। বিশেষ করে শিশু, বয়স্ক আর দুর্বল প্রতিরোধক্ষমতা যাঁদের, তাঁদের সমস্যাই বেশি

ভাইরাল জ্বরে কাঁপছে শহর, ঘরে ঘরে কাবু শিশু থেকে বয়স্ক, কী মত ডাক্তারদের

শেষ আপডেট: 5 September 2023 04:49

দ্য ওয়াল ব্যুরো: খামখেয়ালি আবহাওয়ার জন্য ঘরে ঘরে ভাইরাল জ্বর। প্রতি মরশুম বদলের সময়েই ভাইরাসের (Viral Infection) হানায় সর্দি-কাশি-জ্বরে ভুগতে থাকেন বেশিরভাগই। বিশেষ করে শিশু, বয়স্ক আর দুর্বল প্রতিরোধক্ষমতা যাঁদের, তাঁদের সমস্যাই বেশি। দিন কয়েক ওষুধ খেয়ে জ্বর (Viral Fever) কমলেও সপ্তাহখানেক ধরে হাত-পায়ের যন্ত্রণা, চোখের ভিতরে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে অনেকের। শরীরও দুর্বল হয়ে পড়ছে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সোয়াইন ফ্লু, ডেঙ্গির মতো মারাত্মক সংক্রামক রোগের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা-র দাপটেও কাবু শহরবাসী। আট থেকে আশি— ভাইরাল জ্বরে আক্রান্ত বিভিন্ন বয়সের মানুষ। দিন কয়েকের মধ্যে সর্দি-কাশি, জ্বর কমলেও শ্বাসকষ্ট ও মূত্রনালীতে সংক্রমণের জেরেও ভোগান্তি বাড়ছে।

ভাইরাল জ্বরের (Viral Fever) মূল উপসর্গগুলি কেমন?

চিকিৎসকেরা বলছেন, ব্যক্তিভেদে উপসর্গ কিছুটা বদলালেও মোটের উপর লক্ষণগুলি একই ধরনের।

১। ১০১ থেকে ১০২ ডিগ্রি জ্বর

২। সর্দি-কাশি

৩। গলায় ব্যথা

৪। গা, হাত-পায়ে ব্যথা

৫। কাশি বেড়ে গেলে দেখা দিতে পারে শ্বাসকষ্ট

কী সমস্যা হচ্ছে শরীরে?

চিকিৎসকদের মতে, ওষুধে জ্বর (Viral Fever) কমে যাচ্ছে। কিন্তু বেশ কিছু দিন কাশি থেকে যাচ্ছে অধিকাংশ রোগীর। কম বয়সিদের ক্ষেত্রে কাশি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা কম হলেও বয়স্কদের ঝুঁকি বেশি। হাঁপানি, ডায়াবেটিস বা ফুসফুসে সমস্যার মতো কোমর্বিডিটি যাঁদের রয়েছে, তাঁদের ক্ষেত্রে অনেকটাই বেশি হচ্ছে ভোগান্তি। চিকিৎসকরা বলছেন, বেশি দিন কাশি না কমলে সাময়িক ভাবে ইনহেলার ব্যবহার করলে সমস্যা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: বদহজমের জ্বালা না হার্টে গোলমাল? বুকে চিনচিনে ব্যথার কারণ বুঝবেন কীভাবে

এই পরিবর্তিত আবহাওয়ার কারণেই নানা রোগ বাড়ছে। ডাক্তারবাবু বলছেন, সর্দি-কাশির অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস করোনার চেয়েও বেশি ছোঁয়াচে হয়ে উঠেছে। সেই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো রয়েছেই। রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাসও (RSV) জ্বর, গলা ব্যথার কারণ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো ধরন আছে—টাইপ এ, টাইপ বি, এইচ১এন১ (নন-সোয়াইন ফ্লু)। শহরে এখন এই এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। গা গরম, ধুম জ্বর, হাত-পায়ে ব্যথা, দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্টও ভোগাচ্ছে। ভাইরাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। টানা জ্বর, বা হাল্কা শ্বাসের সমস্যা হলে হেলাফেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভাল।


```