Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কনজাংটিভাইটিসের ভোল বদলাচ্ছে, আরও সংক্রামক হয়ে উঠছে অসুখ

দ্য ওয়াল ব্যুরো:  চোখের খুব সাধারণ একটি অসুখ কনজাংটিভাইটিস। লোকমুখে যার পরিচিতি ‘‌জয় বাংলা’‌ নামে। চোখ ফুলে লাল হয়ে ওঠা, যন্ত্রণা, ক্রমাগত চোখ থেকে জল পড়া এই রোগের লক্ষণ। কনজাংটিভাইটিস নিয়ে এতদিন ভয়ের কোনও কারণ ছিল না। তবে এখন বিজ্ঞা

কনজাংটিভাইটিসের ভোল বদলাচ্ছে, আরও সংক্রামক হয়ে উঠছে অসুখ

শেষ আপডেট: 8 April 2023 16:32

দ্য ওয়াল ব্যুরো:  চোখের খুব সাধারণ একটি অসুখ কনজাংটিভাইটিস। লোকমুখে যার পরিচিতি ‘‌জয় বাংলা’‌ নামে। চোখ ফুলে লাল হয়ে ওঠা, যন্ত্রণা, ক্রমাগত চোখ থেকে জল পড়া এই রোগের লক্ষণ। কনজাংটিভাইটিস নিয়ে এতদিন ভয়ের কোনও কারণ ছিল না। তবে এখন বিজ্ঞানীরা বলছেন, এই রোগের হঠাৎ চরিত্র বদল হচ্ছে।

কনজাংটিভাইটিস আগে মূলত ব্যাকটেরিয়ার প্রভাবে হলেও সম্প্রতি তার চরিত্রে কিছুটা বদল এসেছে। ব্যাকটেরিয়ার পাশাপাশি ভাইরাসের প্রভাবেও ওই রোগ হচ্ছে। নতুন চরিত্রে উপসর্গ যেমন কিছুটা বদলেছে, তেমনই বেড়েছে ভোগান্তির মাত্রাও।

চিকিৎসকরা বলছেন, কনজাংটিভাইটিসের ক্ষেত্রে মোটামুটি সাত দিনের মধ্যে সুস্থ হওয়া গেলেও এই ক্ষেত্রে সময় লাগছে প্রায় ১১ দিন। কোনও কোনও ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হতে লাগছে তারও বেশি সময়। চোখের পাতা ফোলা, চোখ করকর করা, চোখে জ্বালা ভাব, সর্দি-জ্বর, কানের কাছে গ্ল্যান্ড ফোলাও দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

কনজাংটিভাইটিস হল কনজাংটিভার ইনফ্ল্যামেশন বা প্রদাহ। কনজাংটিভা হল চোখের স্বচ্ছ লেয়ার বা স্তর, অর্থাৎ চোখের সাদা অংশের ওপরের আস্তরণ। কর্নিয়ার মার্জিন থেকে স্‌ক্লেরা এবং আই লিডের পেছনের অংশ পর্যন্ত বিস্তৃত এই কনজাংটিভা।

কী কী সমস্যা দেখা দেয়?

১.‌ চোখ লাল হয়ে ফুলে যায়।
২.‌ চোখ কটকট করে।
৩.‌ জ্বালা করে।
৪.‌ চোখ দিয়ে জল পড়তে পারে।
৫.‌ চোখে সব সময় একটা অস্বস্তি ভাব থাকে।
৬.‌ ডিসচার্জ বেশি হলে দৃষ্টিও কিছুটা কমতে পারে।
‌৭.‌ কিছু কিছু কনজাংটিভাইটিস, যেমন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে চোখে এতটাই ডিসচার্জ থাকে যে, ঘুম থেকে ওঠার পর চোখের পাতা জুড়ে যেতে পারে। চোখে সামান্য ব্যথাও হতে পারে।
৮.‌ আলোর দিকে তাকালে সমস্যা হতে পারে।
৯.‌ জল পড়া এবং চোখ কটকট করাটাই কনজাংটিভাইটিসে প্রধান সমস্যা।

ভোল বদলানো এই কনজাংটিভাইটিসের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দৃষ্টিশক্তিও।’’ এমনকি, বাজারচলতি স্টেরয়েড জাতীয় ওষুধ থেকে দূরে থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভয় নেই কীভাবে সাবধান থাকবেন জানুন

১. কনজাংটিভাইটিস বা চোখের যে কোনও সমস্যায় কখনওই বারবার চোখে হাত দেবেন না।
২.‌ প্রয়োজন হলে কোনও টিস্যু দিয়ে চোখ মুছলে, সেটা ফেলে দিন। ওটা দ্বিতীয়বার ব্যবহার করবেন না। পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে।
৩.‌ অ্যালার্জিক কনজাংটিভাইটিসে প্রকাশ্য স্থানে যাওয়ায় কোনও বিধিনিষেধ নেই। কিন্তু ব্যাকটিরিয়াল বা ভাইরাল কনজাংটিভাইটিস হলে না যাওয়াই ভাল। তখন ক'টা দিন বাড়িতেই থাকুন।
৪.‌ কনজাংটিভাইটিস হলে স্যুইমিং পুলে না যাওয়াই ভাল।
৫.‌ যাঁরা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, কনজাংটিভাইটিসে তা পরা উচিত নয়। সেরে গেলে কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
৬.‌ কনজাংটিভাইটিস হলে দ্রুত চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ দরকার।

দূষণ রুখতে রকেটে চেপে মহাকাশে যাচ্ছে 'টেম্পো', পৃথিবীকে বাঁচাতে হাত মেলাল নাসা-স্পেস এক্স


```