
শেষ আপডেট: 29 April 2019 13:40
যে কোনও প্রোবায়োটিকে যে সব ব্যাকটিরিয়াগুলো থাকে, সেগুলোকে বলা হয় গুড ব্যাকটিরিয়া। আর এই গুড ব্যাকটিরিয়াই আপনি দইয়ে পাবেন। তাই দই খান এসময় রোজ। আর এসব গুড ব্যাকটিরিয়া আপনাকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাতে ফ্লুও আপনার থেকে দূরেই থাকবে।
হলুদ এমনিই অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আমরা সকলেই জানি। শরীরের যে কোনও প্রদাহ হলেও হলুদে কমে। কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট সহজেই আপনার ফ্লুকে আটকে দেয়। হলুদ তাই রোজকার ঝোল ঝাল স্যুপে এমনকি চায়েও ব্যবহার করতে শুরু করুন।
আদা এবং রসুন:
রসুনে আছে অ্যালিসিনের মতো সালফার যুক্ত জৈব যৌগ। যে কারণে রসুনে একটা তীব্র ঝাঁজালো গন্ধ থাকে। এই অ্যালিসিন থেকেই আসলে অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান তৈরি হয়। তাই রোজ সকালে অনেকেই বলেন খালি পেটে এক কোয়া করে রসুন খেতে। এই অ্যালিসিন থেকে ভয়ে থাকে যে কোনওরকম ভাইরাস এবং ব্যাকটিরিয়া। ফলে ফ্লু যেখানে ব্যাকটিরিয়া বা ভাইরাস থেকে হয়, তাহলে তারা দূরে থাকলে তো আপনার সমস্যা শুরুতেই শেষ।
আদাতেও আছে অ্যান্টিইনফ্লেমেটরি এক উপাদান। আর তা থেকেই আপনার শরীরে তৈরি হয় প্রতিরোধ ক্ষমতা। তাই রোজ পারলে আদা চা খেতে পারেন আপনি। তাতে ফ্লুয়ের আশঙ্কা থাকবে কম।
মাশরুম এবং সাইট্রাস ফ্রুট
মাশরুমে থাকা সেলেনিয়াম, রাইবোফ্লেভিন বা ভিটামিন বি-টু, নিয়াসিন বা ভিটামিন বি-থ্রি এবং ভিটামিন ডি আপনাকে সবসময়ে রাখবে শক্তিশালী। আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি রোজ একটু করে মাশরুম রাখেন প্লেটে। তাতে আপনার ফ্লুয়ের সম্ভাবনাও কমে যাবে।
যে কোনও রকম টক ফল, যাতে ভিটামিন সি থাকে যথেষ্ট তেমন ফল খেতে হবে
রোজ একটা করে। আপনি কমলালেবু, পাতিলেবু, আঙুর খেতে পারেন রোজ। তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন আপনি। এমন কী এ জাতীয় ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাই ফ্লু আপনার থেকে দূরেই থাকবে।
অতএব খুব সহজ কিছু উপায়ে এই ঠাণ্ডা গরম পরিবেশে নিজেকে সুস্থ রাখাই যায়, একটু চেষ্টা করলে।