Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

যে কোনও ব্যথার মোক্ষম দাওয়াই এই এসেনসিয়াল অয়েল! দেখে নিন উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: এসেনসিয়াল অয়েলের উপকারিতা সম্পর্কে কে না জানেন! সর্দি কাশির মতো নানা সমস্যার হাত থেকে রক্ষা করে এই প্রয়োজনীয় তেল। আবার চুল থেকে ত্বকের যত্নের জন্যও চোখ বুজে ভরসা রাখা যায় এর ওপরে। এই কারণেই অনেকেই ভরসা রাখেন এসেনসিয়াল অয়ে

যে কোনও ব্যথার মোক্ষম দাওয়াই এই এসেনসিয়াল অয়েল! দেখে নিন উপকারিতা

শেষ আপডেট: 9 February 2021 15:25

দ্য ওয়াল ব্যুরো: এসেনসিয়াল অয়েলের উপকারিতা সম্পর্কে কে না জানেন! সর্দি কাশির মতো নানা সমস্যার হাত থেকে রক্ষা করে এই প্রয়োজনীয় তেল। আবার চুল থেকে ত্বকের যত্নের জন্যও চোখ বুজে ভরসা রাখা যায় এর ওপরে। এই কারণেই অনেকেই ভরসা রাখেন এসেনসিয়াল অয়েলের ওপর। আর এর মধ্যেই অন্যতম তেল হল ইউক্যালিপটাস অয়েল। ইউক্যালপিটাস গাছের পাতার থেকে যে তেল পাওয়া যায় তার মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ। ব্যথা থেকে আরাম পেতে কীভাবে ইউক্যালিপটাস ব্যবহার করবেন সেই সম্পর্কে জানিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক শ্যাম ভিএল। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিষয়টি জানান ও ক্যাপশনে লেখেন, "ইউক্যালিপটাস পাতা থেকে যে তেল পাওয়া যায় তা বেদনানাশক ও প্রদাহবিরোধী হয়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীরের পক্ষে খুবই ভাল।" ১. বাতের ব্যথা, হাঁটুতে, মাংসপেশিতে ব্যথা হলে আলতো করে মালিশ করতে পারেন এই তেল। ২. এক গ্লাস হালকা গরম জলে ২মিলি ইউক্যালিপটাস তেল, এক চিমটি রক সল্ট, ও হলুদ গুঁড়ো নিয়ে ভাল করে মিশিয়ে নিন। গলা ব্যথা, টনসিলের সমস্যা হলে এটা দিয়ে গারগেল করতে পারেন। ৩. কখনও কখনও অন্ত্রের সমস্যা, কৃমির নাশ করার জন্যও ব্যবহার করা হয় এই তেল। ৪. পায়ের জয়েন্টে ব্যথা, পুঁজ ইত্যাদির ব্যথা উপশমের জন্য ইউক্যালিপটাসের পাতা খুবই উপকারী। ৫. সর্দি কাশির হাত রেহাই পেতেও সাহায্য করে ইউক্যালিপটাস। হালকা গরম জলের মধ্যে ইউক্যালিপটাসের তেল দিয়ে ভেপার নিলেও সর্দি কমে যায়।

```