
শেষ আপডেট: 7 February 2021 08:13
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক বাটি পেঁপের মধ্যে রয়েছে ৮৮.৩ এমজি ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ব্রণর সমস্যা দূর করে, হাড়ের ক্ষয় রোধ করে।
২. স্ট্রবেরি
এক বাটি স্ট্রবেরিতে রয়েছে ৮৭.৪ মিলিগ্রাম ভিটামিন সি। একদিকে যেমন ইমিউনিটি বুস্ট করে, তেমনই হার্টের স্বাস্থ্য ঠিক রাখতেও সাহায্য করে এটি। আবার ত্বকের নানা সমস্যাও দূর করে স্ট্রবেরি।
৩. ফুলকপি
একটা ছোট ফুলকপির টুকরোর মধ্যে রয়েছে ১২৭.৭ মিলিগ্রাম ভিটামিন সি, ৫ গ্রাম ফাইবার, ৫ গ্রাম প্রোটিন। রোস্ট করেও খেতে পারেন, আবার সেদ্ধ করে খেলেও উপকার পাবেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৪. আনারস
আনারসের মধ্যে রয়েছে ডাইজেস্টিভ এনজাইম ব্রোমেলাইন। যা হজম শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। একটুকরো আনারসের মধ্যে রয়েছে ৭৮.৯ মিলিগ্রাম ভিটামিন সি।
৫. ব্রকোলি
এর মধ্যে রয়েছে ১৩২ মিলিগ্রাম ভিটামিন সি এবং ফাইবার। ব্রকোলি শুধু ইমিউনিটিই বুস্ট করে না, এর মধ্যে অ্যান্টি ক্যানসার গুণাবলিও রয়েছে।
৬. আম
যেকোনও ধরনের আমেই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। তাছাড়াও এর মধ্যে রয়েছে ১২২.৩ মিলিগ্রাম ভিটামিন সি। যা গরমকালে শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
৭. লাল ক্যাপসিকাম
বিভিন্ন খাবারের মধ্যে ক্যাপসিকাম খেতে পছন্দ করেন বহু মানুষ। এর মধ্যেই লাল ক্যাপসিকাম বেশি উপকারী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এর মধ্যে খুব অল্প ক্যালোরি রয়েছে। ১০০ গ্রাম লাল ক্যাপসিকামের মধ্যে রয়েছে ১২৭.৭ মিলিগ্রাম ভিটামিন সি।
৮. ছোট বাঁধাকপি
সমস্ত অ্যান্টি ক্যানসার গুণাবলি রয়েছে এর মধ্যে। তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। এক টুকরো ছোট বাঁধাকপির মধ্যে রয়েছে ৭৪.৮ মিলিগ্রাম ভিটামিন সি।