Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ত্বকে ক্লান্তির ছাপ পড়েছে! সহজ পদ্ধতিতে সমস্যা সমাধান করার কয়েকটি উপায় রইলো

দ্য ওয়াল ব্যুরো: রোজকার দৌড়ঝাঁপের জীবনে, অতিরিক্ত স্ট্রেসের কারণে, দূষণ এবং ধুলোময়লা যেমন শরীরের উপর প্রভাব ফেলে, তেমনই সবার আগে ছাপ পড়ে ত্বকের উপর। বাজার চলতি হাজারটা প্রোডাক্ট ব্যবহার করলেও কখনও কখনও সমস্যার সমাধান হয় না। এমনকি রাতে

ত্বকে ক্লান্তির ছাপ পড়েছে! সহজ পদ্ধতিতে সমস্যা সমাধান করার কয়েকটি উপায় রইলো

শেষ আপডেট: 9 February 2021 15:15

দ্য ওয়াল ব্যুরো: রোজকার দৌড়ঝাঁপের জীবনে, অতিরিক্ত স্ট্রেসের কারণে, দূষণ এবং ধুলোময়লা যেমন শরীরের উপর প্রভাব ফেলে, তেমনই সবার আগে ছাপ পড়ে ত্বকের উপর। বাজার চলতি হাজারটা প্রোডাক্ট ব্যবহার করলেও কখনও কখনও সমস্যার সমাধান হয় না। এমনকি রাতে ভাল ঘুমের পরেও, ত্বকে ক্লান্তির রেশ থেকেই যায়। অতিরিক্ত টেনশন, স্ট্রেসই এর একমাত্র কারণ। তবে সহজে, অভ্যাসে একটু বদল আনলেই এমন ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। বেড টাইম রুটিন ওয়ার্ক ফ্রম হোমের জমানায় অনেকেই আগের মতো রোজ মেকআপ করা থেকে মুক্তি পেয়েছেন। রোজ রোজ মেকআপ না করলে, ত্বক এমনিতেই ঠিক থাকার কথা। কিন্তু অনেকেই ভুলবশত সঠিক পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করতে ভুলে যান। বাড়িতে থাকলেও ধুলো, ময়লা জমে ত্বকের মধ্যে। তার উপরে দীর্ঘক্ষণ ল্যাপটপ, ফোন ঘাটলে, ডিভাইসের ব্লু রে ত্বকের মারাত্মক ক্ষতিও করে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক পদ্ধতিতে ত্বকের চর্চা করা আবশ্যিক। চোখের চারপাশ হাইড্রেটেড রাখুন ক্লান্তির ছাপ সবার আগে চোখের আশেপাশেই পড়ে। কখনও কখনও চোখের চারপাশের চামড়া কুঁচকেও আসে। তাই প্রতিদিন ভাল আন্ডার আই ক্রিম অথবা সাধারণ অ্যালোভেরা জেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে চোখের চারপাশের চামড়া টানটান থাকে। আর ক্লান্তিভাবও দূর হয়। ত্বকের ময়লা ভাল করে পরিস্কার করুন ঘুম থেকে ওঠার পরে, এবং ঘুমাতে যাওয়ার আগে, দিনে অন্তত দুবার ত্বকের ময়লা ভাল ভাবে পরিস্কার করা অত্যন্ত জরুরি। কারণ ঘরের মধ্যে থাকা ময়লা জমেও ব্রণ, ব্রেকআউটসের সমস্যা হতে পারে। ত্বক ভালভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখলে, এমনিতেই ক্লান্তিভাব কেটে যায়। আর উজ্জ্বল, ঝকঝকেও দেখায়। ত্বকের ধরন অনুযায়ী পছন্দসই ক্লিনজার বেছে নিয়ে দিনে অন্তত দুবার এটা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্ক্রাবার ব্যবহার করুন ক্লান্তিভাব আসলেই, রাতারাতি মুখের উপরে ছাপ পড়ে। এতে ত্বক প্রাণহীন, শুষ্ক দেখায়। সেটা কাটানোর চটজলদি উপায় হল স্ক্রাবার ব্যবহার করা। ত্বকের মরা চামড়া তুলে, ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে স্ক্রাবার। তবে ঘনঘন নয়, সপ্তাহে দু থেকে তিনবার স্ক্রাবার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

```