
শেষ আপডেট: 13 January 2021 10:53
স্পেনের পামপ্লোনার ষাঁড় দৌড় উৎসবে ভিড় জমে বিশ্বের অগণিত মানুষের। রাস্তায় হাজার হাজার মানুষের পিছনে ষাঁড় দৌড়ের সময় প্রতিবছর বহু মানুষ মারা যান। আবার অনেকেই আছেন এই দৌড়ের সময় মাঝ রাস্তায়, বা কখনও পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। এভাবে সেলফি তুলতে গিয়ে মারাও গেছেন বহু মানুষ। সেকারণে স্পেনে নতুন একটি আইন চালু করা হয়েছে। এই দৌড়ের সময় কেউ সেলফি তুললে, তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে। সঙ্গে বহু অর্থ ফাইন হিসেবে নেওয়া হবে।
মাউন্ট হুয়া, চিন
বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং একইসঙ্গে ভয়ানক সেলফি স্পট হল চিনের মাউন্ট হুয়া। একেবারে সরু পথ দিয়ে যেতে যেতে এখানে বহু মানুষ পা হড়কে পড়ে যান। ওতো উঁচু থেকে পড়ে গেলে মৃত্যু তো নিশ্চিত। আবার অন্যদিকে এই পথ দিয়ে যাওয়ার সময় সিনারি, এবং ভিউ ক্যামেরায় ধরে রাখার জন্য অনেকেই সেলফি তোলেন। কিছুক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। সমীক্ষায় জানা যাচ্ছে শেষ কয়েকবছর ধরে প্রায় একশো জন মানুষ এই পথ দিয়ে যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন।
ইউএস ন্যাশানাল পার্ক
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্কের শোভা যেমন মানুষকে আকৃষ্ট করে, তেমনই বন্য জীবজন্তুর সঙ্গে সেলফি তুলতেও ভিড় জমে এখানে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে ভাল্লুকের সঙ্গে সেলফি তোলার হিড়িক দেখা যায় সবচেয়ে বেশি। স্বভাবতই নানাভাবে সতর্ক করার পরেও আইন অমান্য করেন বহু মানুষ। যদিও ভাল্লুকের আক্রমণে কেউই মারা যাননি। তবুও ছোট্ট ছানা সহ যেকোনও প্রাণীই যে ভয়ানক, সেটা বারবার উল্লেখ করে দেন পার্কের কর্তৃপক্ষরা।
কিলাউয়া, হাওয়াই
হাওয়াই দ্বীপের যে পাঁচটি আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে অন্যতম হল কিলাউয়া। যখন তখন ফুটন্ত অগ্নুৎপাতের সাক্ষী থাকেন সেখানকার মানুষ। সেলফি তোলার নেশায় আগুনকেও ভয় পান না কেউ কেউ। পৌঁছে যান আগ্নেয়গিরির সামনে। আগুনের ফুলকিকে পিছেনে রেখেই কেউ কেউ সেলফি তোলেন। এটা যে কতটা ভয়ানক, সেটা হয়তো ভুলে যান অনেকে। বারবার সতর্ক করার পরেও নিয়ম লঙ্ঘন করেন বহু মানুষ।
প্লিটভাইস লেক ন্যাশানাল পার্ক, ক্রোয়াটিয়া
ক্রোয়াটিয়ার প্লিটভাইস লেকের ঝর্ণার শোভা বহু মানুষকে আকৃষ্ট করে। তবে নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাতের মতো ভয়ানক নয় এই স্থান। তবুও কিছু মানুষ প্রাণের পরোয়া না করে, সেলফি তোলার জন্য অত্যধিক ঝুঁকি নেন। সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ ছবি পোস্ট করার জন্য এমন কিছু ঝুঁকি নেন, যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান এখানকার কর্তৃপক্ষরা।