Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

সফল প্রতিস্থাপন, মুম্বইয়ের কিশোরের হার্ট বসল কলকাতার ৪৪ বছরের রোগিণীর দেহে

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস উত্তেজনায়, গ্রিন করিডোর তৈরি করে মাত্র ১৬ মিনিটে বিমানবন্দর থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে পৌঁছেছিল হদ্পিণ্ড। তার আগে সেই হৃদ্পিণ্ডকে উড়িয়ে আনা হয়েছিল মুম্বই থেকে। শেষমেশ ভোর রাত পর্যন্ত চলা প্রতিস্থাপনের অস্ত

সফল প্রতিস্থাপন, মুম্বইয়ের কিশোরের হার্ট বসল কলকাতার ৪৪ বছরের রোগিণীর দেহে

শেষ আপডেট: 29 May 2019 12:04

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস উত্তেজনায়, গ্রিন করিডোর তৈরি করে মাত্র ১৬ মিনিটে বিমানবন্দর থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে পৌঁছেছিল হদ্পিণ্ড। তার আগে সেই হৃদ্পিণ্ডকে উড়িয়ে আনা হয়েছিল মুম্বই থেকে। শেষমেশ ভোর রাত পর্যন্ত চলা প্রতিস্থাপনের অস্ত্রোপচারকে 'সফল' বলে ঘোষণা করলেন চিকিৎসকেরা। যদিও ৪৪ বছরে অনুষা অধিকারী অস্ত্রোপচারের পরে এখনও ভেন্টিলেশনে আছেন। ৪৮ ঘণ্টা না গেলে বিপন্মুক্ত নন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মুম্বইয়ের বাসিন্দা, ১৬ বছরের এক কিশোর গত ২৬ মে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি ছিল মুম্বইয়ের গ্লোবাল হসপিটালে। গত কাল, ২৮ মে, হাসপাতালের তরফে তাঁকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয়। পাশাপাশি, পরিবারের সম্মতিক্রমে প্রতিস্থাপনের জন্য বের করে নেওয়া হয় তাঁর হৃদ্পিণ্ডও। কলকাতার বেসরকারি হাসপাতাল ফর্টিসে, হার্টের গুরুতর অসুখ ডায়লেটেড কার্ডিও মায়োপ্যাথি নিয়ে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা ৪৪ বছর বয়সি অনুষা অধিকারী। তাঁরই শরীরে প্রতিস্থাপনের জন্য আসে ওই কিশোরের হার্টটি। [caption id="attachment_109083" align="aligncenter" width="697"] অনুষা অধিকারী।[/caption] রাত সওয়া দশটা নাগাদ মুম্বই থেকে যথাসাধ্য দ্রুততায় হাসপাতালে হৃদ্পিণ্ডটি পৌঁছে দেওয়ার জন্য বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডোর তৈরি হয় বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশের সমন্বয়ে। রাস্তায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সব থানা এবং ট্র্যাফিক গার্ডের ওসি-রা। হৃদ্পিণ্ডটি ফোর্টিস হাসপাতালে পৌঁছে যায় ১০.৩৮-এর কয়েক মুহূর্ত পরে, মাত্র ১৬ মিনিট ২৩ সেকেন্ডে। শুরু হয় হৃদ্পিণ্ড প্রতিস্থাপনের অস্ত্রোপচারের প্রক্রিয়া। দেখুন ভিডিও। https://www.facebook.com/kolkatapoliceforce/videos/424838958069734/ মুম্বই থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরে খবর আসার পরে, পশ্চিমবঙ্গ সরকার ও জাতীয় অঙ্গ প্রতিস্থাপন সংগঠন রোটো-র তরফে সবুজ সঙ্কেত পেয়েই হার্টটি কলকাতায় আনার প্রস্তুতি নেওয়া হয়। চরম তৎপরতার সঙ্গে সারা হয় গোটা পদ্ধতি। কার্ডিওথোরাসিক ট্রান্সপ্লান্ট সার্জন ডা. তাপস রায়চৌধুরির নেতৃত্বে রাত তিনটের দিকে শেষ হয় অস্ত্রোপচার। ফর্টিসে এই নিয়ে চতুর্থ হার্ট ট্রান্সপ্ল্যান্ট হল। শহরে অষ্টম। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে পর্যবেক্ষণে। এই ধরনের অস্ত্রোপচারে কখন কোন সংক্রমণ হয়, বলা যায় না। তবে এই ধরনের ঘটনা অঙ্গদানের সচেতনতাকে আরও বাড়াবে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/news-eighth-heart-transplant-in-the-city-heart-came-from-mumbai-to-kolkata/

```