
শেষ আপডেট: 8 April 2019 09:33
কোলেস্টরল বাড়তে পারে: কার্ডিও ভাসকুলার প্রবলেম বা হৃদপিণ্ডের সমস্যাও বাড়তে পারে এই নারকোলের জন্য। আপনি খুব বেশি মাত্রায় নারকোল খেলে আপনার হার্টঅ্যাটাক থেকে শুরু করে স্ট্রোক, লাবডুব অর্থাৎ হৃদস্পন্দনের গতিতে ছন্দপতন হতে পারে। নারকোলে থাকা ফ্যাটের ৯০ শতাংশই স্যাচুরেটেড ফ্যাট। আমরা কে না জানি, এই স্যাচুরেটেড ফ্যাট আসলে আমাদের সকলের শরীরের জন্যই ক্ষতিকর। তাই এই ফ্যাট এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এতে যথেষ্ট পরিমাণে কোলেস্টরল বেড়ে যায় শরীরে।
ওজন বাড়তে পারে: ১৮৭ ক্যলোরি থাকে ২৯ গ্রাম শুকনো নারকোলে! সেটাই এমনি নারকোলে পাবেন ১২৯ ক্যালোরি। কী করবেন তাহলে! আপনি তো সকাল বিকেল দৌড়চ্ছেন আর ফল খাচ্ছেন রোগা হবেন বলে, আর সেই ফলে যদি থাকে এই নারকোল তাহলে কী করবেন আপনি? বন্ধ করুন আজই। আবার এক কাপ নারকোলের দুধে আপনি পাবেন, ৫৫০ ক্যালোরি, যা আপনার শরীরের প্রয়োজনীয় ক্যালোরির প্রায় এক তৃতীয়াংশ তো বটেই। তাহলে? কী ভাবছেন! হ্যাঁ ওজন কমানোর কথা মাথায় থাকলে, খাওয়া বন্ধ করুন এই আপাত নিরীহ ফলটি।
বাড়তে পারে অ্যালার্জি: কাজু, পেস্তা, বাদাম জাতীয় খাবার অর্থাৎ বাদাম জাতীয় যে কোনো কিছুতে কি আপনার অ্যালার্জি আছে? তাহলে নারকোল এড়িয়ে চলাই ভালো। এ জাতীয় অ্যালার্জি অনেক সময়েই প্রাণঘাতীও হতে পারে। তাই জেনেশুনে অযথা সমস্যা বাড়াবেন কি?
তাই শরীর বুঝে আপনার প্লেটে থাক নারকোল। এর অনেক গুণের সঙ্গে এই সমস্যাগুলোর কথাও জেনে গেলেন আপনি। তাই কতটা গ্রহণ আর কতটা বর্জন করবেন, একেবারেই আপনার উপর।