Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

স্ট্রোকের বিপদ কমাতে চান? রোজ ফলের রস খান

দ্য ওয়াল ব্যুরো: টাটকা ফলের রস খেতে ভালোবাসেন নাকি? নিয়মিত খাওয়ার অভ্যেস আছে? যদি না থাকে করে নিন অভ্যেস।  রোজ অন্তত এক গ্লাস করে খান অরেঞ্জ জুস বা অন্য কোনও ফলের রস।  আপনি খানিকটা হলেও এড়াতে পারবেন ব্রেন স্ট্রোকের সম্ভাবনা।  নতুন একটি সমীক

স্ট্রোকের বিপদ কমাতে চান? রোজ ফলের রস খান

শেষ আপডেট: 22 March 2019 10:42

দ্য ওয়াল ব্যুরো: টাটকা ফলের রস খেতে ভালোবাসেন নাকি? নিয়মিত খাওয়ার অভ্যেস আছে? যদি না থাকে করে নিন অভ্যেস।  রোজ অন্তত এক গ্লাস করে খান অরেঞ্জ জুস বা অন্য কোনও ফলের রস।  আপনি খানিকটা হলেও এড়াতে পারবেন ব্রেন স্ট্রোকের সম্ভাবনা।  নতুন একটি সমীক্ষা জানাচ্ছে, যাঁরা রোজ অন্তত এক গ্লাস ফলের রস খান, তাঁদের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা বা ক্লট করার সম্ভাবনা কম সে কম চব্বিশ-পঁচিশ শতাংশ কমে যায়। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সব সময়ে ফলের রস বের করে খাওয়ার সময় থাকে না।  তাই দোকানে যে জুস কিনতে পাওয়া যায়, সেটাই কেনা সুবিধাজনক।  কিন্তু ইদানীং আমাদের অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, এই কেনা জুসে ফলের রসের সঙ্গে এত সুগার শরীরে ঢোকে, যেটা উল্টে শরীরের ক্ষতি করে।  এই ধারণা থেকেই সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে জুস বিক্রির পরিমান বিপুল ভাবে কমে গেছে। কিন্তু নতুন এই ডাচ সমীক্ষা জানাচ্ছে, শরীরে চিনি একটু ঢুকলেও ফলের টাটকা রসের স্ট্রোক আটকানোর ভূমিকাকে মোটেই উপেক্ষা করা যায় না। নেদারল্যান্ডস-এর বিল্টভেনে ' ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ এন্ড দি এনভায়রনমেন্ট'-এর বিজ্ঞানীরা গত পনেরো বছর ধরে ৩৫০০০ পুরুষ ও মহিলার উপরে এই সমীক্ষা চালিয়েছেন, যাঁদের বয়স ২০ থেকে ৭০ তাঁদের এই সমীক্ষা ও গবেষণার ফল বেরিয়েছে 'ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন' পত্রিকায়।  যেখানে বলা হচ্ছে, যাঁদের সপ্তাহে চার থেকে আট গ্লাস ফলের রস খাওয়ার অভ্যেস আছে, তাঁদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা এক চতুর্থাংশ কমে।  আর যাঁরা এক দিন অন্তর এক দিন জুস খান, তাঁদের ক্ষেত্রে কমে ২০ শতাংশ।  শুধু ব্রেন স্ট্রোক না, নিয়মিত ফলের রস পান করেন যাঁরা, তাঁদের হার্ট এর রোগের ঝুঁকি, ধমনীতে ব্লক হওয়ার সম্ভাবনাও অন্তত ১২/১৩ শতাংশ কমে যায়। গোটা পৃথিবীতেই ব্রেন স্ট্রোক একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনে যেমন দিনে ২০০ লোক এই রোগে মারা যান।  বাকিরা পঙ্গুত্বের শিকার হন।  এঁদের মধ্যে ৮৫ শতাংশ আক্রান্ত হন ইস্কিমিক স্ট্রোকে।  যখন একটা ক্লট ব্রেনে গিয়ে রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়। বাকিরা আক্রান্ত হন হেমারেজিক স্ট্রোকে, যখন মস্তিষ্কের মধ্যেই ফেটে যায় ব্লাড ভেসেল, আর শুরু হয়ে যায় প্রাণঘাতী রক্তক্ষরণ। এই সমীক্ষায় জুস খাওয়ার পক্ষে বলা হলেও, বিজ্ঞানীরা কিন্তু তবু বলছেন, সবচেয়ে ভালো হয় যদি গোটা ফল খাওয়া যায়।  কারণ গোটা ফল ছাড়িয়ে বা কামড়ে খেলে তার যে উপকার, তার সুনির্দিষ্টতা বার বার যাচাই হয়েছে আগের একাধিক পরীক্ষায়।

```