
শেষ আপডেট: 19 December 2020 13:10
নেপালের এই ছোট্ট গ্রামটি মাউন্ট এভারেস্টের একেবারে কোলে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে যে বিভোর করবেই সে কথা বলাই যায়। এছাড়াও এখানে রয়েছে হিন্দুদের তীর্থস্থান, চাঙ্গুনারায়ণ মন্দির। এই মন্দিরদর্শনের জন্যও বহু তীর্থযাত্রী এখানে আসেন।
এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক
ট্রেকিং সবাই করতে পারেন না। আপনি যদি শারীরিক ভাবে ফিট হন ও পাহাড়ে চড়ার প্রবল বাসনা মনে থাকে তাহলে এই বেস ক্যাম্প থেকেই যাত্রা শুরু করতে পারেন।
পশুপতিনাথ মন্দির
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই মন্দির সকলের কাছেই ভীষণই প্রিয়। মন্দিরের কারুকার্য, আর্কিটেকচারের টানে বহু দূরদূরান্ত থেকে পর্যটক আসেন এখানে।
স্বয়ম্ভুনাথ স্তূপ
কাঠমান্ডুর এই মন্দির বানর মন্দির নামেও পরিচিত। বহু প্রাচীন এই মন্দির হিন্দুদের পবিত্র তীর্থস্থান। আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে এই মন্দিরটি বানানো হয়। মন্দিরের জটিল নকশা, কারুকার্যের টানে বহু জায়গা থেকে পর্যটকেরা এখানে আসেন।
লুম্বিনী
লুম্বিনী বৌদ্ধদের বিখ্যাত তীর্থস্থান। লুম্বিনীতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। প্রতিবছর এখানকার মঠ, মন্দির, জাদুঘর ও আরও অন্যান্য দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটকদের ভিড় উপচে পড়ে।
সাগরমাথা জাতীয় উদ্যান
এই সংরক্ষিত অঞ্চলটি হিমবাহ, উপত্যকা, হিমবাহ হ্রদ আর হিমালয়ের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ। কস্তুরী হরিণ, লাল পান্ডা, তুষার চিতা ও আরও অনেক কিছুর জন্যও এই অঞ্চলটি বিখ্যাত।
পোখরা