Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে মোক্ষম অস্ত্র কফি, জানেন কি এর উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: শীতকালের সকালে কম্বল জড়িয়ে এক কাপ কফির সঙ্গে খবরের কাগজের পাতা ওলটাতে কে না পছন্দ করেন! অ্যান্টিঅক্সিড্যান্টের একটা দারুণ উৎস কফি, তবে খুব বেশি কফি খেলে সারা রাত কিন্তু পেঁচার মতো জেগে থাকতে হতে পারে। অনিদ্রাতে ভুগতে হতে প

ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে মোক্ষম অস্ত্র কফি, জানেন কি এর উপকারিতা

শেষ আপডেট: 13 December 2020 07:44

দ্য ওয়াল ব্যুরো: শীতকালের সকালে কম্বল জড়িয়ে এক কাপ কফির সঙ্গে খবরের কাগজের পাতা ওলটাতে কে না পছন্দ করেন! অ্যান্টিঅক্সিড্যান্টের একটা দারুণ উৎস কফি, তবে খুব বেশি কফি খেলে সারা রাত কিন্তু পেঁচার মতো জেগে থাকতে হতে পারে। অনিদ্রাতে ভুগতে হতে পারে আপনাকে। তাই কফি খাবেন, কিন্তু একটা নিয়ম মেনে। এছাড়াও কফির অনেক ভাল গুণ রয়েছে। সৌন্দর্যের গোপন রহস্য নিহিত রয়েছে এর মধ্যে। কফি বাড়িয়ে তোলে ত্বকের জেল্লা, সুন্দর করে তোলে চুলকেও। ত্বক ও চুলের যত্নের জন্য কফির ব্যবহার বেশ পুরোনো। আসুন জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা: ১. কফি যেহেতু চিনির মতো জলে দ্রবীভূত হয়ে যায় না, তাই এটা ত্বকে জমে থাকা ধুলোবালি, মৃত কোষকে ত্বকের ভেতরে থেকে বের করে দিতে সহায়তা করে। ত্বক টানটান করে, বয়সের দাগ পড়তে দেয় না। কফি খুব ভাল এক্সফোলিয়েন্ট হিসেবেও কাজ করে। কফি যেহেতু অ্যাসিডিক আর অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ত্বকে কাজ করে তাই ত্বকের কোলাজেনের মাত্রাকেও বাড়িয়ে দেয়। উজ্জ্বল ও সতেজ করে তোলে ত্বককে। ২. ত্বকে থাকা সেলুলাইট কমাতে সাহায্য করে কফি। নিয়মিত জলের সঙ্গে কফিকে ঘন করে গুলে নিয়ে মুখে লাগালে খুব অল্প সময়েই পাবেন উপকার। ৩. ব্রণর বিরুদ্ধে লড়াই করে কফি। যেহেতু এতে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, তাই কফি ব্রণর দাগকে ত্বকের উপর থেকে তুলে ফেলতে সহায়তা করে। স্ক্রাবার হিসেবে কফি খুবই উপকারী। ত্বকের মৃতকোষ, অতিরিক্ত তেলকে বের করে দেয় কফি। মুখের গর্তকে ভরাতেও সহায়তা করে কফি। ত্বকের ভেতরে থাকা ব্যাকটেরিয়াকে টেনে বের করে দেয় কফি। ৪. চুলের সৌন্দর্য বাড়াতেও কফি খুবই উপাদেয়। চুল রঙ করতে চাইলে, কফির থেকে ভাল হেয়ার কালার আর কিছুই হতে পারে না! কোনওরকম কেমিক্যাল ছাড়াই চুলকে রঙিন করে কফি। শ্যাম্পু করার তিন ঘণ্টা আগে মাথাতে ভাল করে কফি লাগিয়ে নিতে হবে, চুল শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলতে হবে। তাহলেই প্রাকৃতিক ভাবে রঙ হয়ে যাবে আপনার চুল। ৫. চুলে পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখে। কফি মাথার স্কাল্পকে পরিষ্কার করে। চুলের গোড়াকে মজবুত করে। চুলকে নিস্তেজ হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে।

```