Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

এই শীতে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই দুটো জিনিস

দ্য ওয়াল ব্যুরো: এমন অনেক খাবার আছে যেগুলো শরীরকে শক্তিশালী করতে আর রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে। চিনাবাদাম আর গুড়ের মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ যা শরীরকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। এমনিতেই শীতকালে বাজারে গুড়ের চাহি

এই শীতে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই দুটো জিনিস

শেষ আপডেট: 10 December 2020 07:07

দ্য ওয়াল ব্যুরো: এমন অনেক খাবার আছে যেগুলো শরীরকে শক্তিশালী করতে আর রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে। চিনাবাদাম আর গুড়ের মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ যা শরীরকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। এমনিতেই শীতকালে বাজারে গুড়ের চাহিদা বেশি হয়। এই সময় চিনাবাদাম ও গুড়কে একসঙ্গে নিয়ে চিনাবাদাম বল বা চিক্কি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। এটা যে কেবলমাত্র ভাল খেতে এমনটা নয়! চিক্কি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। তাছাড়া তো শরীরের রোগপ্রতিরোধক ক্ষমতাকেও বাড়িয়ে তোলে গুড়বাদাম। উপকারিতা ১. চিনাবাদামের মধ্যে সেলেনিয়াম ও গুড়ের মধ্যে ম্যাগেনিসায় আর আয়রন রয়েছে যা পেশিকে শক্তিশালী করতে, পেশির সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও গুড়বাদাম গর্ভাধারনের ক্ষেত্রে কোনও সমস্যা হলে, সেটাও ঠিক করতে সহায়তা করে। ২. গুড়বাদামের চিক্কি শরীরে হিমোগ্লোবিনের ঘাটতিকে নিরাময় করে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সহায়তা করে। চিনাবাদামের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। ৩. গুড়ের মধ্যে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, আয়রন হজমে সহায়তা করে। আর বাদামের মধ্যে রয়েছে ফাইবার যা শরীরে শক্তি জোগান দেয়। ৪. গুড় ও চিনাবাদামে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। তবে অতিরিক্ত কোনও কিছুই ভাল না। গুড়বাদামও অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। একজন বিখ্যাত নিউট্রিশনিস্ট রুজুতা দিভেকার বলেন যে বিস্কুট, চকোলেট বা চিপসের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হল গুড়বাদামের চিক্কি। জলখাবারে অন্য খাবারের বদলে ট্রাই করতে পারেন এই গুড়বাদাম। গুড়বাদামের উপকারিতা নিয়ে রুজুতা বলেন, "এটা একটা সম্পূর্ণ মিল, যা খেতেও সুস্বাদু অথচা বানানোর জন্য কোনওরকম ঝক্কি পোয়াতে হয় না। মাইক্রো মিনারেল, ভিটামিন আর পলিফেনল রয়েছে যা ভীষণই উপকারী। হৃৎপিণ্ড ও হাড়কে ভাল রাখার জন্য যতটুকু প্রয়োজনীয় ফ্যাট থাকা দরকার, ততটা ভাল ফ্যাটও এতে রয়েছে।"

আরও পড়ুন: শীতে শরীর গরম রাখুন, রইল ৭টি খাবার যা বাঁচাতে পারে ঠান্ডা লাগার হাত থেকে

এর সঙ্গেই তিনি আরও বলেন যে যাঁরা খেলোয়াড় বা জিমন্যাস্টিক করেন তাঁদের জন্যও এটা খুবই উপকারী খাবার। অনেকসময় দেখা যায় বেশিরভাগ বাচ্চাই ফল খেতে চায় না, ফলে তাদের শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পড়ে। সেই ঘাটতি পূরণ করতে পারে গুড় ও চিনাবাদাম কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। মেয়েদর জন্যও বিশেষভাবে উপকারী গুড় ও চিনাবাদাম। এতে মিনারেল, ভিটামিন বি ১২ রয়েছে যা মেয়েদের বয়ঃসন্ধি ও মাসিকের সময় ক্র্যাম্প কমাতে সহায়তা করে। তবে খেয়াল রাখতে হবে গুড় ও চিনাবাদাম কোনওটাই অতিরিক্ত খাওয়া ভাল না।

```