Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা কি ছাপ ফেলছে পুরুষের যৌন স্বাস্থ্যেও? কী বলছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস যত না দ্রুত তার রূপ বদলায়, তার চেয়েও দ্রুত প্রভাব ফেলে মানবশরীরে। করোনা সেরে গেলেও তার ছাপ থেকে যায় বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গে। ব্ল্যাক ফাঙ্গাস থেকে নিউমোনিয়া, কিডনি বা হার্টের সমস্যা বা অন্যান্য রোগের উপসর্গগুলোর

করোনা কি ছাপ ফেলছে পুরুষের যৌন স্বাস্থ্যেও? কী বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 18 June 2021 10:16

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস যত না দ্রুত তার রূপ বদলায়, তার চেয়েও দ্রুত প্রভাব ফেলে মানবশরীরে। করোনা সেরে গেলেও তার ছাপ থেকে যায় বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গে। ব্ল্যাক ফাঙ্গাস থেকে নিউমোনিয়া, কিডনি বা হার্টের সমস্যা বা অন্যান্য রোগের উপসর্গগুলোর দেখা মিলছে করোনা সেরে ওঠার পরই। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, কোভিড–১৯ পুরুষের যৌন স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। ইরেক্টাইল ডিসফাংশান, যৌনইচ্ছা হ্রাস থেকে শুরু করে ইনফার্টিলিটি— কোভিডের অদূর থেকে সুদূরপ্রসারী প্রভাব হতে পারে এমনটাই। করোনার দ্বিতীয় তরঙ্গে যুদ্ধ চলছে ইমিউন সিস্টেম বনাম মিউট্যান্ট স্ট্রেনের। মানসিক যুদ্ধও কম নয়। গৃহবন্দি জীবন, কাজ হারানোর ভয়, আর্থিক ক্ষতি, হতাশার সঙ্গে প্রতিনিয়ত যুঝতে হচ্ছে আমাদের। এরই মধ্যে ইতালির পুরুষদের ওপর করা একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, করোনা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যথেষ্ট ক্ষতি করতে পারে। এতে রক্তনালী সংকুচিত হয়ে পুরুষের ইরেকশনেও সমস্যা তৈরি করে। এমনকি দেখা দিতে পারে যৌন অক্ষমতার মতো সাংঘাতিক সমস্যারও। Covid-19 Causes Male Infertility Harming Testicular Cells: Study Claims মূলত ১০ সমস্যা‌ ভোগাতে পারে ■‌ বীর্যপাতে অসুবিধা ■ বীর্যের পরিমাণ কমে যাওয়া ■ যৌন ইচ্ছা কমে যাওয়া ■ পুরুষাঙ্গের নীচে ব্যথা অনুভব করা বা ফুলে যাওয়ার মতো সমস্যা ■ অস্বাভাবিক স্তন বৃদ্ধি ■ মুখে বা শরীরের অন্যত্র লোমের পরিমাণ কমে যাওয়া ■ স্পার্ম কাউন্ট কমে যাওয়া ■ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া ■ দ্রুত বীর্যপতনের সমস্যা ■ ইউরিনারি ট্র‌্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ COVID-19 Can Infect Testes with Potential Implications for Male Fertility -  InventUM | University of Miami Miller School of Medicine উপরের এই প্রতিটি সমস্যার সঙ্গেই বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সাধারণত দেখা যায়, একটু বেশি বয়সেই এইসব যৌনসমস্যা দেখা দিতে থাকে। তবে করোনাকালে বয়সের সীমারেখা আর বিবেচ্য থাকছে না। কমবয়সীরাও শিকার হচ্ছেন এইসব অসুখে। চিকিৎসকেরা বলছেন, শুধু শারীরিক কারণে নয়, মানসিক অবসাদেই বাড়ছে সমস্যা। করোনা বিপর্যস্ত জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন রীতিমতো ঘাতক হয়ে উঠছে। আর তার থেকেই বেড়ে চলেছে নানান প্রতিবন্ধকতা। পিয়ারলেস হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাঃ রাজেন্দ্রপ্রসাদ রায়ের কথায়, ‘‌এই সমস্ত ইরেক্টাইল ডিসফাংশানের পেছনে মূল কারণ ডিপ্রেশন। ইউ টি আই বা ইউরিনারি ট্র‌্যাক্ট ইনফেকশনও এই সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। করোনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। সেই কারণেই এইসব অসুখের মাত্রাও বাড়ছে হুহু করে।’‌ দৈনন্দিন জীবনে স্ট্রেস কমাতে এখন বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মেডিটেশন, ডিপ ব্রিদিং, যোগব্যায়াম কাজে আসতে পারে উপশমে। উপরের উপসর্গগুলো দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি। লজ্জা, ভয় বা সংকোচে সমস্যাগুলো লুকিয়ে রাখলে পরে তা বৃহত্তর আকার নিতে পারে।

```