Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছেলেদের ক্যানসার হওয়ার ঝুঁকি মেয়েদের থেকে বেশি? দেশজুড়ে সমীক্ষার রিপোর্ট কী

ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ১৭ হাজার পুরুষ ও ৮ হাজার মহিলার ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন ছেলেদের ক্যানসারের ঝুঁকি মেয়েদের থেকে বেশি।

ছেলেদের ক্যানসার হওয়ার ঝুঁকি মেয়েদের থেকে বেশি? দেশজুড়ে সমীক্ষার রিপোর্ট কী

শেষ আপডেট: 4 February 2024 00:15

দ্য ওয়াল ব্যুরো: মারণ রোগ ক্যানসারের ঝুঁকি কাদের বেশি? ছেলেদের না মেয়েদের?

বিশ্বজুড়েই অনকোলজিস্টদের দাবি, লিঙ্গভেদে ক্যানসারের ঝুঁকি ভিন্নরকম হয়। দেখা গেছে, মেয়েদের থেকে ছেলেদের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, ছেলেদের অভ্যাস, জীবনযাপনের পদ্ধতি, খাদ্যাভ্যাসের ধরন, নেশার প্রবণতা ইত্যাদি ফ্যাক্টর রয়েছে যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ছেলেদের মধ্যে স্বভাবতই ধূমপান ও অ্যালকোহলের নেশা বেশি, তাছাড়া ছেলেদের কিছু অভ্যাসগত ধরন আছে যা ক্যানসারের জন্য দায়ী।

ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ১৭ হাজার পুরুষ ও ৮ হাজার মহিলার ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন ছেলেদের ক্যানসারের ঝুঁকি মেয়েদের থেকে বেশি। পুরুষদের মধ্যে যে ধরনের ক্যানসারের আশঙ্কা বেশি তা হল ইসোফেগাল বা খাদ্যনালীর ক্যানসার (মহিলাদের থেকে ১০ গুণ বেশি), ল্য়ারিংসের ক্যানসার (মহিলাদের থেকে ৩.৫ গুণ বেশি), গ্যাস্ট্রিক ক্যানসার (মহিলাদের থেকে ৩.৫ গুণ বেশি) ও ব্লাডার ক্যানসার (মহিলাদের থেকে ৩.৩ গুণ বেশি)।

ভারতে ক্যানসার হাসপাতাল টাটা মেমোরিয়ালের একটি সমীক্ষার রিপোর্ট বেরিয়েছিল। তাতে ডাক্তারবাবুরা জানিয়েছিলেন,  গত ১০ বছরের রিপোর্টে দেখা গেছে হাসপাতালে যে সংখ্যক ব্যক্তি ক্যানসারের চিকিৎসা করতে এসেছিলেন তাঁদের মধ্যে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। এইমসের সমীক্ষা বলছে, ক্যানসার আক্রান্তদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে অনুপাত ৫:১। টাটা মেমোরিয়ালের সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ সালে ছেলেদের ক্যানসার আক্রান্তদের হার ছিল ২.৩ শতাংশ। আর মেয়েদের ছিল ২.৭ শতাংশ।

ক্যানসার কোনও নির্দিষ্ট কারণে হয় না। বরং এটি ‘মাল্টি ফ্যাকেটেরিয়াল ডিজিজ’। সমীক্ষা বলছে, অতিরিক্ত বাইরের খাবার, তেল-মশলাদার খাবার, অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড, নানারকম নেশা, জীবনযাপনে অসংযম ইত্যাদি নানা ফ্যাক্টর কাজ করে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের দাবি অনুসারে, প্রতিদিন প্রায় ১৩০০ জন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।  আগে ক্যানসার আক্রান্তদের গড় বয়স ধরা হত ৪০ থেকে ৭০। তার পর সেটা কমে দাঁড়ায় ৩০-৬৯। বর্তমানে ক্যানসারের শিকার হচ্ছেন কমবয়সিরাও।


```