
শেষ আপডেট: 26 June 2019 13:10
[caption id="attachment_118068" align="alignleft" width="83"]
স্বপ্না মাইতি[/caption]
এ রকমই এক তেলেভাজার রেসিপির খোঁজ দিলেন আরামবাগের স্বপ্না মাইতি। তবে ছকে বাঁধা পেঁয়াজি-বেগুনি থেকে বেরিয়ে এ তেলেভাজা একেবারেই অন্য রকমের। স্বাদে যেমন সেরা, শরীরের জন্যও তেমনই কম ক্ষতিকর থানকুনি শাকের নিরামিষ বড়া। বিকেল বিকেল বাটি ভর্তি মুড়ির পাশে যদি খান কয়েক এরকম বড়া মিলে যায়, তা হলে আর কী চায়! আর নিরামিষ রেসিপি হওয়ায়, বাড়ির সকলেই খেতে পারবেন আনন্দ করে।
১। থানকুনি শাক কুচি করা, ২ কাপ
২। চার-পাঁচ আঁটি ধনেপাতা কুচি
৩। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি
৪। অল্প একটু বাঁধাকপি কুচি
৫। ময়দা এক চামচ
৬। ছাতু এক চামচ
৭। চালগুঁড়ি দু'চামচ
৮। নুন, চিনি স্বাদমতো
৯। হলুদগুঁড়ো সামান্য
১০। অল্প আদা কুচি
১১। গরম মশলা গুঁড়ো সামান্য
১২। গোটা জিরে, ছোট এক চামচ
১৩। সামান্য বেকিং পাউডার
১৪। সাদা তেল

উনুনে কড়াই বসিয়ে বেশি পরিমাণে সাদা তেল গরম করে, তাতে বড়ার মণ্ডগুলি ছাড়তে হবে। কম আঁচে খানিক ক্ষণ ধরে সময় নিয়ে ভেজে তুলে নিলেই, রেডি গরম গরম থানকুনি শাকের বড়া। বিকেলের চা-মুড়ির সঙ্গে হোক, বা দুপুরের ডাল-ভাতে। স্বল্প উপকরণে এ সুস্বাদু তেলেভাজার কোনও জুড়ি নেই!
দ্রষ্টব্য: কিছু উপকরণ বদলে নিয়েও বানানো যাবে এই বড়া। চালগুঁড়ির বদলে ব্যবহার করা যেতে পারে ডালবাটা। পছন্দ করলে ছোট ছোট করে কুচিয়ে মেশানো যেতে পারে ক্যাপসিকাম। নিরামিষ না চাইলে, পেঁয়াজ কুচিও পড়তে পারে মিশ্রণে।
