
শেষ আপডেট: 8 February 2021 10:21
বড় ইমামবাড়ার ভেতরে এমন সব ম্যাজ বা গোলকধাঁধা রয়েছে, স্থাপত্য রয়েছে যা দেখলে আপনার গা একটু হলেও ছমছম করবে। একবার যদি কোনও ব্যক্তি এর মধ্যে হারিয়ে যান তাহলে তাঁর বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া খুবই মুশকিলের। এছাড়াও এর ভেতরে প্রতিটা পরতে রয়েছে রহস্য। শোনা যায়, ব্রিটিশরা ভারতীয় পুরুষদের এর ভেতরে নিয়ে এসে বন্দী করে রাখত!
রেলওয়ে কোয়ার্টারস
এই গল্পটা প্রেমের। এখানকার রেল কোয়ার্টারের একটি ঘর বরাদ্দ হয় বিল টার্নার নামে একজন ইঞ্জিয়ারের নামে। তিনি ও তাঁর স্ত্রী এখানে থাকতেন। একদিন তিনি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর সুন্দরী স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে। আর তখনই তিনি তাঁর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বন্দুক বের গুলি করে হত্যা করেন স্ত্রীকে। আর এরপর থেকেই এই কোয়ার্টারটি ভূতুড়ে বলে পরিচিত ওখানকার বাসিন্দাদের কাছে।
সিকান্দারবাগ
লখনউয়ের অন্যতম বিখ্যাত জায়গা হল সিকান্দারবাগ। কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস, ভূতুড়ে রহস্য। ১৮৫৭ সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের সময় বহু মানুষকে হত্যা করা হয় নির্মমভাবে। তাঁদেরই আত্মা এখনও ছড়িয়ে রয়েছে ওখানে বলে দাবি করেন অনেকে। সূর্যাস্তের পরে আর কেউ ওখানে যান না, রাতে ঐ এলাক হিমশীতল হয়ে আসে বলে শোনা যায়। এছাড়াও অনেকেই নাকি ওখান থেকে কান্নার শব্দ এখনও শুনতে পান।