Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গরমে পুড়ছে শরীর, সকালবেলা কী কী খেলে পেট ঠান্ডা থাকবে

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরম (Summer)। দিনকয়েক আগে অবধি শুষ্ক জ্বালাপোড়া গরমে নাকাল হতে হচ্ছিল। এখন আবার আর্দ্রতা বেড়েছে। অস্বস্তি আরও বাড়ছে। বাইরে বেরোলে তেতেপুড়ে গলদঘর্ম দশা হচ্ছে (Heatwave)। অনেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। ঠান্ডা-

গরমে পুড়ছে শরীর, সকালবেলা কী কী খেলে পেট ঠান্ডা থাকবে

শেষ আপডেট: 17 April 2023 06:01

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরম (Summer)। দিনকয়েক আগে অবধি শুষ্ক জ্বালাপোড়া গরমে নাকাল হতে হচ্ছিল। এখন আবার আর্দ্রতা বেড়েছে। অস্বস্তি আরও বাড়ছে। বাইরে বেরোলে তেতেপুড়ে গলদঘর্ম দশা হচ্ছে (Heatwave)। অনেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। ঠান্ডা-গরমে জ্বর, ডায়েরিয়া, সর্দি-কাশিও হচ্ছে। বেশিক্ষণ রোদে থাকলে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। ইতিমধ্যে হিটস্ট্রোকে মৃত্যুও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় এমন খাবার খেতে হবে যা শরীর ঠান্ডা রাখবে। সকালে ব্রেকফাস্টে এমন খাবার (Summer Breakfast) রাখুন যাতে সারাদিন শরীর তরতাজা থাকতে পারে।

এই গরমের সময় সকালে যেমন ভারী খাবার খেলে বদহজম হবে, তেমনি পেট ফাঁকা রেখে বেরোলে মাথাঘোরা, বমিভাব বাড়বে। জল কম খেলে ডিহাইড্রেশনে বিপদ হতে পারে।

প্রচণ্ড গরমে সকালে কী কী খাবেন

দিন শুরু করুন লেবুর জল দিয়ে: খালি পেটে লেবু খেলে অ্যাসিড হয় না মোটেই! বরং লেবুর টকভাব আপনার পেটের বাড়তি অ্যাসিডকে কাটিয়ে নিউট্রালাইজ় করে দেবে। অ্যালকালাইন ভাল হজম করাতে পারে।

লাল চা: এর খানিক পর চা বা কফি খাওয়া যায়, তবে সঙ্গে বিস্কিট খাওয়ার অভ্যেস থাকলে সেটা ছাড়তে হবে। এই গরমে লাল চা খাওয়াই ভাল। গ্রিন টি খেতে পারেন। তবে কফি খাওয়ার অভ্যাস থাকলে দুধ-চিনি ছাড়া কালো কফি খান। সঙ্গে একমুঠো মুড়ি চলতে পারে। গোটা চারেক বাদাম খেতে পারেন। তবে ময়দা থেকে দূরে থাকতে পারলেই ভাল হয়।

ডিম: প্রাতরাশে প্রোটিন খেলে আপনার পেট অনেক বেশিক্ষণ ভরে থাকবে। তাই ডিম রাখুন খাদ্যতালিকায়। তবে অমলেটের চেয়ে সেদ্ধ ডিম অনেক বেশি স্বাস্থ্যকর।

গরমে রোজ এই ফল খেতেই হবে, মেদ ঝরবে, দ্রুত কমবে সুগার-কোলেস্টেরল

দুধ বা দুধজাত প্রডাক্ট: দুধ-দই, কোনও ফল, কুমড়োর বীজ, ওটস ইত্যাদি দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। ছানা খেতে পারেন।  দুধ-মুড়ি-কলা বা কর্নফ্লেক্সও চমৎকার জলখাবার।

রুটি-তরকারি: রুটি-তরকারি খাঁটি ভারতীয় জলখাবার এবং পেট ভরিয়ে রাখে বহুক্ষণ। রুটির সঙ্গে সবজি দেওয়া ডাল খেতে পারেন তরকারির বদলে, তাতে প্রোটিন-কার্বোহাইড্রেট-ফ্যাট রাখলে ব্যালান্স বজায় থাকবে।

ওটস: চটজলদি স্বাস্থ্যকর জলখাবারের জন্য ওট্‌সের মতো ভাল জিনিস হয় না। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওট্‌স। গ্লুটেন যদি আপনার সহ্য না হয়, তা হলে ওট্‌স আপনার ভাল বন্ধু হয়ে উঠবে। ওট্‌স গুঁড়ো করে তা দিয়ে রুটি, কেক, প্যানকেক— সব রকমই বানাতে পারেন। দুপুরের খাবারেও চলতে পারে ওট্‌সের খিচুড়ি। বিশেষে করে আপনি যদি ওজন কমানোর ডায়েট করেন।

কী কী এড়িয়ে চলবেন: ব্রেকফাস্ট বলতে যা যা বোঝায় – ময়দার পাউরুটি, ফলের রস, প্যাকেজড সিরিয়াল, প্রসেসড মাংস সব কিছু এড়িয়ে চলুন। এর কোনওটাই আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে না।


```