Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২০১৯ থেকে বছরে দু'বার ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স

দ্য ওয়াল ব্যুরো: এ বার থেকে বছরে দু'বার ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালে জয়েন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। শনিবার  এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ২০১৯ সাল থেকে বছরে দু'বার জাতীয় স্তরে ইঞ্জ

২০১৯ থেকে বছরে দু'বার ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স

শেষ আপডেট: 7 July 2018 15:20

দ্য ওয়াল ব্যুরো: এ বার থেকে বছরে দু'বার ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালে জয়েন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। শনিবার  এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ২০১৯ সাল থেকে বছরে দু'বার জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে। অনলাইনে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষার দায়িত্বে থাকবেন নতুন সংস্থা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা ছাড়াও ইউজিসি নেট এবং সিম্যাট পরীক্ষার দায়িত্বেও রয়েছে এই এজেন্সি। এ দিন প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ডিসেম্বর মাসে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(নেট), জানুয়ারি ও এপ্রিল মাসে নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেইন) এবং ফেব্রুয়ারি ও মে মাসে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট)। যে সব পরীক্ষার্থী দু'বার নিট পরীক্ষায় বসবেন, তাঁদের দুই পরীক্ষার মধ্যে তুলনামূলক ভাল স্কোর হওয়া পরীক্ষার ফলই গ্রাহ্য করা হবে। জানা গিয়েছে, ৪-৫ দিন ধরে চলবে এই পরীক্ষা। ওয়েবসাইটে পরীক্ষার একাধিক ডেট দেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী ডেট বাছতে পারবেন। এ দিন মন্ত্রী জানান, পরীক্ষা নিয়ামক সংস্থার বদল হলেও পাঠ্যসূচি ও অন্যান্য প্রক্রিয়ার কোনও বদল হবে না।

```