Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দাঁত-মাড়ির যত্নেও রোবট? রুট ক্যানালের নিখুঁত অপারেশন করবে যন্ত্র

রোবোটিক্সের টেকনোলজি ব্যবহার করে এখন অনেক জটিল অপারেশনও হচ্ছে। ওরাল হেলথের যত্নেও তাই রোবোটিক্সেরই সাহায্য নিচ্ছেন বিজ্ঞানীরা।

দাঁত-মাড়ির যত্নেও রোবট? রুট ক্যানালের নিখুঁত অপারেশন করবে যন্ত্র

রুট ক্যানাল করবে রোবট - প্রতিকী ছবি

শেষ আপডেট: 20 March 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: রুট ক্যানালের অপারেশন সহজ নয়। রুট ক্যানাল করাতে হবে শুনলেই রোগীর ভয় ধরে যায় মনে। অনেকেই ভাবেন এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। গতানুগতিক পদ্ধতিতে চিকিৎসাটি জটিল ও সময়সাপেক্ষ সার্জারি। তবে এই অপারেশনকে সহজ ও যন্ত্রণাহীন করে দেবে রোবট।

অবাক লাগলেও সত্যি। ডিজিটাল যুগটাই ধীরে ধীরে রোবোটিক্সের যুগ হয়ে যাচ্ছে। হাসপাতালে, রেস্তোরাঁয়, হোটেলে সর্বত্রই রোবটের বিচরণ। ওষুধ দিচ্ছে রোবট, আবার খাবারও সার্ভ করছে রোবট। ক্লাসে গিয়ে রীতিমতো বাচ্চাদের পড়িয়ে মনও জিতে নিচ্ছে রোবট। আবার অফিসে গিয়ে চাকরিও করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোবট। চারদিকেই রোবটের জয়জয়কার। রোবোটিক্সের টেকনোলজি ব্যবহার করে এখন অনেক জটিল অপারেশনও হচ্ছে। ওরাল হেলথের যত্নেও তাই রোবোটিক্সেরই সাহায্য নিচ্ছেন বিজ্ঞানীরা।

ওরাল হেলথ বা মৌখিক স্বাস্থ্য কী?

ওরাল হেলথ বা মৌখিক স্বাস্থ্য বলতে  দাঁত, মাড়ি এবং মুখের অন্যান্য অংশের অবস্থাকে বোঝায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দাঁতের পাশাপাশি মুখের ভিতরের অংশের যত্ন নেওয়াও প্রয়োজন। ওরাল হেলথ সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য, কারণ এটি দাঁতের সমস্যা যেমন গহ্বর, মাড়ির রোগ এবং নিঃশ্বাসের দুর্গন্ধ প্রতিরোধ করতে পারে এবং কিছু সিস্টেমিক রোগের ঝুঁকি হ্রাস করে। 

আজ (২০ মার্চ) বিশ্ব ওরাল হেলথ ডে (World Oral Health Day) এর বিশেষ প্রতিবেদনে জানাবো কিভাবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি) ন্যানোবট দিয়ে ওরাল হেলথের যত্ন বা চিকিৎসা দিচ্ছে । এই ন্যানোবটের চুম্বকীয় শক্তি রয়েছে। দাঁতে ইনজেক্ট করলে এরা গভীর অবধি গিয়ে ক্ষত সারাতে পারবে। দাঁতের ক্যাভিটি সারাতেও পারবে ন্যানোবট। দাঁতের স্কেলিং করা থেকে রিট ক্যানালের অপারেশন—এই রোবটরা যে কোনও কাজেরই কাজী। আইআইএসসি এর নাম দিয়েছে হেলিকাল ন্যানোবট।

রুট ক্যানাল ট্রিটমেন্ট করবে ন্যানোবট 

দাঁতের দু'রকম সমস্যা বেশি দেখা যায়। দাঁতের ক্ষয়জনিত রোগ এবং মাড়ির সমস্যা। দাঁতের ক্ষয় হয় মূলত বিভিন্ন রকম খাবার বেশি সময় দাঁতে জমে থাকে বলে। খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে অ্যাসিড তৈরি হয় এবং দাঁতের ওপরের অ্যানামেল অংশ ক্ষয় হতে শুরু করে। পরে সেখানে ক্যাভিটি বা গর্ত হয়ে যায়।

ক্যাভিটি হল দাঁতের ছিদ্র বা গহ্বর, যা বিভিন্ন কারণে হতে পারে। দাঁত ঠিকমতো পরিষ্কার না করলে ওপরের চকচকে অংশ ক্ষয়ে ছিদ্র তৈরি হয়, তখন তাকে ক্যাভিটি বলে। সেটা দাঁতের গোড়া পর্যন্ত চলে গেলে সমস্যা হয়। সেই ছিদ্রের মধ্যে খাবারের কুচি ঢুকে যায়। সেই কুচি পচে গিয়ে তা দাঁতের ক্ষতি করে। যন্ত্রণা হয়। ক্ষতিগ্রস্থ হয় দাঁতের পাল্প।

দাঁতের একমাত্র জীবিত অংশ হল এই পাল্প। নার্ভ, কানেক্টিভ টিসু এবং রক্তনালি দিয়ে তৈরি হয় দাঁতের গোড়ার এই পাল্প। ট্রিটমেন্টে এই ক্ষতিগ্রস্ত পাল্পটিই বার করে পরিষ্কার করে দেওয়া হয়। এর পরে তার ভিতরে একটা ইনার ফিলিং মেটিরিয়াল দিয়ে দেওয়া হয়। সে ক্ষেত্রে দাঁত সম্পূর্ণ ডেড স্ট্রাকচারে পরিণত হয়ে গেলেও কাঠামো মজবুত থাকে। শেষে ক্রাউন বা ক্যাপ পরিয়ে দেওয়া হয়। সাধারণ রুট ক্যানালে অ্যান্টিবায়োটিক সলিউশন দিয়ে ফ্লাশ করে পাল্প বের করেন ডাক্তাররা। এতে সমস্ত পাল্প টেনে বের করা যায় না। কিছুটা থেকেই যায়। তাছাড়া ব্যাকটেরিয়ার যে সংক্রমণ হয় তার সবটাও সারানো যায় না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোকে সহজে নষ্ট করা যায় না, যেমন এন্টারোকক্কাস ফেকালিস। সেক্ষেত্রে দাঁতের ক্ষতও সবটা সারে না।  এই চিকিৎসা ফেল করে বেশিরভাগ সময়। সেখানে ন্যানোবট দিয়ে ট্রিটমেন্ট করলে তাতে সাফল্য অনেক বেশি আসবে বলেই দাবি করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, এই ন্যানোবটগুলি তৈরি সিলিকন ডাইক্সাইড দিয়ে, বাইরে আয়রনের কোটিং রয়েছে। এগুলো খুব লো-ইনটেনসিটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। মাড়ির অনেক গভীরে গিয়ে ফাঁকফোঁকর থেকে ময়লা টেনে বের করতে পারে।

গবেষকরা বলছেন, আগে আলট্রাসাউন্ড বা লেজার পালস দিয়ে ব্যাকটেরিয়া ফ্লাশ করে বের করা হত। কিন্তু লেজার পালস ৮০০ মাইক্রোমিটারের বেশি ঢুকতে পারত না। ন্যানোবট সেখানে সহজেই ২০০০ মাইক্রোমিটার অবধি চলে যেতে পারে। চুম্বকীয় শক্তি শুধু নয় এই ন্যানোবট তাপশক্তিও তৈরি করতে পারে। ক্যাভিটির ভেতর ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। কোনওরকম রাসায়নিক বা অ্যান্টিবায়োটিক সলিউশনের দরকার পড়ে না। ফলে এই প্রক্রিয়ায় রুট ক্যানাল করলে তার সাইড এফেক্টসের ঝুঁকিও কম। অপারেশনও হবে কম সময়ে। রোগীর যন্ত্রণাও কম হবে।


```