Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এসি ছাড়াই ঘর ঠান্ডা থাকবে, চিন্তা নেই উপায় আছে, জেনে নিন টিপস

দ্য ওয়াল ব্যুরো: গরমে পুড়ছে বাংলা। তাপমাত্রা কখনও ৪২ ডিগ্রি, কখনও ৪৫ ছুঁয়ে যাচ্ছে। সন্ধে নামলেও গরম কমছে না। রাতে আরও অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলা লু বইছে। বেলা বাড়লে বাইরে বেরোনোই মুশকিল। রোদের তেজ জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে। এই গরম থেকে

এসি ছাড়াই ঘর ঠান্ডা থাকবে, চিন্তা নেই উপায় আছে, জেনে নিন টিপস

শেষ আপডেট: 17 April 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: গরমে পুড়ছে বাংলা। তাপমাত্রা কখনও ৪২ ডিগ্রি, কখনও ৪৫ ছুঁয়ে যাচ্ছে। সন্ধে নামলেও গরম কমছে না। রাতে আরও অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলা লু বইছে। বেলা বাড়লে বাইরে বেরোনোই মুশকিল। রোদের তেজ জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে। এই গরম থেকে বাঁচতে দিনভর বাড়িতে এসি (Air Conditioning) চালাচ্ছেন অনেকেই। যাঁদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাঁদের মুশকিলে পড়তে হচ্ছে। বেশিক্ষণ এসি-তে থাকলেই বাচ্চার ঠান্ডা লাগছে। আবার এসি নেই যাঁদের বাড়িতে, তাঁরা গরমে কাহিল হয়ে পড়ছেন। অসুস্থ হচ্ছেন অনেকেই।

গরম লাগলেই এসি চালিয়ে দেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। এসি থেকে বেরিয়েই আবার স্বাভাবিক তাপমাত্রায় গেলে, শরীর এই বদলটা সইতে নিতে পারে না অনেক সময়েই। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার ধাত আছে, তাদের ভোগান্তি বেশি। তার চেয়ে এমন কিছু ঘরোয়া উপায় আছে, যা মানলে এসি ছাড়াই আপনার ঘর থাকবে ঠান্ডা। শরীরও তার সহনশীল তাপমাত্রায় থাকতে পারবে, সর্দি-কাশি বা অ্যালার্জির সমস্যা ভোগাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, এসি (Air Conditioning) ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। কনকনে ঠান্ডা কৃত্রিম হাওয়ার বদলে প্রাকৃতিক উপায়েই ঘর ঠান্ডা রাখা যায়। এসি-আবিষ্কারের আগেও গ্রীষ্ম আসত। জলবায়ুর ভাবগতিক এমন অজানা বা সাংঘাতিক ছিল না বটে, তবে কমও যেত না। তখন কী করা হত?

ঘর ঠান্ডা রাখুন ঘরোয়া উপায়ে

১) পুরনো আমলে খসখস ঝোলানো হত জানলায়। এখন খসখস জোগাড় করা একটু হলেও শক্ত। বদলি হিসেবে, মোটা চাদর জলে ভিজিয়ে, শুকিয়ে নিয়ে, অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন।

২) ঘড়ির কাঁটা ১১টা পেরোলে যদি চড়া রোদ ঘরে ঢোকে, তাহলে জানলা বন্ধ করে দিন। ভারী পর্দা লাগান জানলায়। পর্দা টেনে দিলে কিছুটা অন্ধকার হবে ঘর, তাতে তাপমাত্রা কমবে।

৩) সুতির বা লিনেনের মতো প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা এবং বেড শিট ব্যবহার করুন। তা যেন হালকা রঙের হয়। হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, তার ফলে ঘর ঠান্ডা থাকবে।

রোদে বেরোলেই ত্বকে চুলকানি, লাল লাল ঘামাচি হচ্ছে, হিট র‍্যাশ সারান এইভাবে

plants

৪) যদি দুপুরের পর বেশি গরম লাগে তাহলে সবচেয়ে ভাল উপায় হল স্ট্যান্ডিং ফ্যান। স্টিলের ব্লেডওয়ালা বড়সড় পেডেস্টাল ফ্যান এনে বড় জানালাটার ধার ঘেঁষে ঈষৎ বেঁকিয়ে চালিয়ে দিন। কখনও ডানে ঘুরে, কখনও বাঁয়ে বেঁকে সারা ঘরে হাওয়া ছড়িয়ে দেবে।

৫) রান্নাঘর বা বাথরুমে এগজ়স্ট ফ্যান লাগান, তাতেও গরম হাওয়া অনেকটাই বেরিয়ে যাবে।

৬) ঘরের মধ্যে গাছ রাখলে তা দেখতেও সুন্দর লাগে, তাপও শুষে নেয়। মানিপ্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্ট, অ্যারিকা পাম ঘরে সুন্দর লাগে দেখতে। গাছ থাকলে ঘর অনেক ঠান্ডা থাকবে।

৭) ঘরে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন। ৪৫ ডিগ্রি কোণে যদি মুখোমুখি দুটো জানলা থাকে তাহলে খুব ভাল হয়। না হলে ঘরে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখুন।

৭) রাতে শোওয়ার আগে টাওয়েল ভিজিয়ে পা মুছে নিন, এতে শরীরে তাপমাত্রা নেমে যাবে। বেশি গরম লাগবে না।


```