Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফেসিয়াল হেয়ারের সমস্যায় জেরবার? ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে সমাধান, জেনে নি

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে অভিনেত্রীদের স্মুদ ত্বক দেখে বহু মেয়ের হিংসা হওয়ার কথা। স্মুদ ত্বক মানেই তাতে যেমন দাগছোপ নেই, তেমনই ঠোঁটের উপর, গালের পাশে নেই কোনও ছোট ছোট চুল। এর জন্যে যদিও তাঁরা দামি ট্রিটমেন্ট, এ

ফেসিয়াল হেয়ারের সমস্যায় জেরবার? ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে সমাধান, জেনে নি

শেষ আপডেট: 6 January 2021 04:28

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে অভিনেত্রীদের স্মুদ ত্বক দেখে বহু মেয়ের হিংসা হওয়ার কথা। স্মুদ ত্বক মানেই তাতে যেমন দাগছোপ নেই, তেমনই ঠোঁটের উপর, গালের পাশে নেই কোনও ছোট ছোট চুল। এর জন্যে যদিও তাঁরা দামি ট্রিটমেন্ট, এবং পার্মানেন্ট হেয়ার রিম্যুভালের দিকে ঝোঁকেন। তবে ঘরোয়া পদ্ধতিতেও অল্প সময়ে, কম খরচে এই সমস্যার সমাধান করতে পারবেন। হরমোনের সমস্যার জন্য সারামুখেই ছোট ছোট চুল থাকে মেয়েদের। ঠোঁটের উপরে ছেলেদের মতো গোঁফও থাকে কারও কারও। অতিরিক্ত বেশি ফেসিয়াল হেয়ারের সমস্যা থাকলে, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আবার এই ফেসিয়াল হেয়ারের কারণে মুখের উপর ধুলোময়লা জমে থাকে বেশি। ফলে ব্রণর সমস্যাও দেখা দেয়। সেকারণেই ফেসিয়াল হেয়ারের সমস্যা থাকলে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। রান্নাঘরের কয়েকটি উপাদান দিয়েই সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। হলুদ - প্রাচীনকাল ‌থেকেই ত্বকের সমস্যার সমাধান করতে হলুদ নানাভাবে ব্যবহার করেন মেয়েরা। ব্রণ, ব্রেক আউটস, বিশেষ দিনের আগে ত্বক চর্চা, পক্সের দাগ তুলে ফেলতে অনেকেই হলুদ ব্যবহার করেন। এই হলুদ দিয়েই আবার ফেসিয়াল হেয়ারের সমস্যাও মেটানো যায়। জলের সঙ্গে হলুদ পাউডার মিশিয়ে থকথকে পেস্ট তৈরি করে নিন। পেস্টটা ঠোঁটের উপরে, গালের পাশে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর গরম জলে কাপড় ভিজিয়ে, সেটা দিয়ে হালকা ঘষে মুছে ফেলুন। নিয়মিত করলে ফেসিয়াল হেয়ারের গ্রোথ কমে আসবে। বেসন - ত্বক পরিচর্যায় বেসনের ভূমিকা সম্পর্কে বহু মেয়েরই ধারণা রয়েছে। ঘরোয়া পদ্ধতিতে ট্যান দূর করতে যে উপাদানের কথা সবার প্রথমে মাথায় আসে, সেটি হল বেসন। ফেসিয়াল হেয়ারের কারণে ঠোঁটের উপরে, চিবুকে কালো ছোপ পড়ে যায়। বেসন দিয়ে কালো ছোপের সমস্যা দূর করতে পারেন। এক চামচ বেসন, অল্প হলুদ, আর জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে রেখে দিন যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে, কাপড় দিয়ে হালকা ঘষে তুলে ফেলুন প্যাকটি। মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন। নিয়মিত করলে ত্বক ঝকঝকে, স্মুদ তো দেখাবেই, সঙ্গে কালো দাগছোপও দূর করবে। ডিম - চুলের নানা সমস্যা সমাধান করতে অনেকেই ডিমের সাহায্য নেন। একইসঙ্গে ত্বকের সমস্যাও যে দূর করে, সেটা জানেন কি! শুধু ফেসিয়াল হেয়ারের গ্রোথ বন্ধই করে না, এমনকি তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যা মেটায় ডিম। একটা ডিম ভেঙে তার সাদা অংশ নিয়ে তাতে অল্প কর্ন ফ্লাওয়ার, আর চিনি মিশিয়ে নিন। প্যাকটি মুখের যে জায়গায় ফেসিয়াল হেয়ার বেশি, সেই জায়গায় লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। শুকিয়ে গেলে হালকা ঘষে তুলে ফেলুন। প্যাকের সঙ্গে ছোট ছোট চুলও উঠে আসবে‌। খানিকটা যন্ত্রণা করলেও, ত্বকের সমস্যা মেটাতে প্যাকটি ভীষণই উপকারী।

```