Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মধুর 'মিষ্টি' উপকারিতা, শীতে শরীর ভাল রাখতে এর জুড়ি মেলা ভার 

দ্য ওয়াল ব্যুরো: শীত এখনও সেইভাবে না পড়লেও ঠান্ডার আমেজ রয়েছে। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে শুরু করে মফস্বল, সব জায়গায় শীতের পোশাক বের হয়ে গিয়েছে। রাত বাড়লে কমে যাচ্ছে ফ্যানের স্পিড। এই সিজন চেঞ্জের সময়টা শরীরের জন্য মোটেই ভাল নয়। যাদের ঠান্ডা

মধুর 'মিষ্টি' উপকারিতা, শীতে শরীর ভাল রাখতে এর জুড়ি মেলা ভার 

শেষ আপডেট: 1 December 2019 04:06

দ্য ওয়াল ব্যুরো: শীত এখনও সেইভাবে না পড়লেও ঠান্ডার আমেজ রয়েছে। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে শুরু করে মফস্বল, সব জায়গায় শীতের পোশাক বের হয়ে গিয়েছে। রাত বাড়লে কমে যাচ্ছে ফ্যানের স্পিড। এই সিজন চেঞ্জের সময়টা শরীরের জন্য মোটেই ভাল নয়। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্য তো একদমই নয়। এই সময় হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। অবশ্য এর হাত থেকে বাঁচার জন্য ঘরেই টোটকা বানিয়ে নেওয়া যেতে পারে। আর এই কাজে প্রধান ভূমিকা নিতে পারে 'মধু'। হ্যাঁ, সত্যিই এই ঠান্ডায় মধু খুবই উপকারী শরীরের জন্য। বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এই মধু। সরাসরি খাওয়া কিংবা কোনও কিছুর সাথে মিশিয়ে খাওয়া, দুইই খুব উপকারী। শুধু ঠান্ডা লাগা নয়, শরীরের বিভিন্ন উপকারে লাগে মধু। এক নজরে দেখে নেওয়া যাক এর উপকারিতা। মধু খেলে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচা যায়। কারণ শরীর গরম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মধু। কোনও কারণে বুকে কফ বসলে মধু খেলে সেই কফ বের হয়ে যায়। কোনও ওষুধ খাওয়ার দরকার পড়ে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই মধু। ছোটবেলা থেকে বাচ্চাকে অল্প করে মধু খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে বেশি হয়। কারও ডায়াবেটিসের সমস্যা থাকলে চিনির বদলে মধু ব্যবহার করা যেতে পারে। কারণ চিনি ডায়াবেটিস বাড়ায়। মধুতে ডায়াবেটিসও হয় না। অন্যদিকে খাবার মিষ্টিও থাকে। এবার দেখে নেওয়া যাক কী ভাবে সহজেই ব্যবহার করা যায় এই মধু। গরম দুধে মিশিয়ে খান: শীতকালে রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকেই বাচ্চাদের এক গ্লাস গরম দুধ খেতে দেন। শরীরের পক্ষে দুধ ভাল। কিন্তু শুধু দুধ না দিয়ে তার মধ্যে যদি এক চামচ মধু মিশিয়ে দেওয়া হয় তাহলে তা শরীরের আরও উপকারে লাগে। সেইসঙ্গে মধু দিলে আর চিনি দেওয়ার দরকার পড়ে না। দুধ খেতেও ভাল লাগে। আদার সঙ্গে খান: আদা শরীরের পক্ষে খুব উপকারী। যদি এই আদার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে তা আরও উপকারে লাগে। তার জন্য আদা থেতো করে আধ চামচ আদার সঙ্গে এক চামচ মধু মিধিয়ে খেলে ঠান্ডা অনেক দূরে থাকবে। ধারেকাছে ঘেঁষার সাহস পাবে না। চায়ের মধ্যে মিশিয়ে খান: শীতকালে লোকের চা খাওয়ার পরিমাণ বেড়ে যায়। আর বারবার চা খেতে হলে লিকার, লেবু কিংবা গ্রিন টি শরীরের পক্ষে ভালো। কিন্তু এই চায়ের মধ্যেও একটু মধু মিশিয়ে দেওয়া যায়। তাহলে একদিকে যেমন আলাদা করে চিনি দিতে হয় না, অন্যদিকে তেমনই শরীরের অনেক উপকারে লাগে এই চা। চিনির বদলি হিসেবে ব্যবহার করুন: শরীরের পক্ষে চিনি খুবই খারাপ। কিন্তু স্বাদের জন্য তা ব্যবহার করতে হয়। এই শীতকালে যদি চিনির বদলে মধু ব্যবহার করা যায় তাহলে তা একদিকে যেমন স্বাদেও বদল ঘটায়, অন্যদিকে তেমনই শরীরের নানা উপকারে লাগে। শুধু শুধু মধু খান: সবার পক্ষে কোনও কিছুর সঙ্গে মিশিয়ে মধু খাওয়া যদি সম্ভব না হয় তাহলে শুধু শুধু মধু খান। দিনে দু'চামচ মধু আপনার শরীর অনেক বেশি রোগ প্রতিরোধের উপযুক্ত করে তুলবে। মাথায় রাখুন। মধু খান, মিষ্টি থাকুন।

```