Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

থাইরয়েড বাসা বেঁধেছে! কিছু নিয়ম মেনে চললেই মুশকিল আসান

দ্য ওয়াল ব্যুরো: থাইরয়েডের সমস্যা এখন অনেকের মধ্যেই থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না, কিছু নিয়ম মেনে চললে এই থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আর গাদা গাদা ওষুধ খাওয়ার কোনও দরকার থাকে না। থাইরয়েডে সাধারণত তৈরি হয় হরমোন। এই হরম

থাইরয়েড বাসা বেঁধেছে! কিছু নিয়ম মেনে চললেই মুশকিল আসান

শেষ আপডেট: 1 March 2020 05:00

দ্য ওয়াল ব্যুরো: থাইরয়েডের সমস্যা এখন অনেকের মধ্যেই থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না, কিছু নিয়ম মেনে চললে এই থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আর গাদা গাদা ওষুধ খাওয়ার কোনও দরকার থাকে না। থাইরয়েডে সাধারণত তৈরি হয় হরমোন। এই হরমোন যদি অস্বাভাবিক আচরণ করে তখনই সমস্যার সৃষ্টি হয়। এই থাইরয়েডের সমস্যা সাধারণত দু’ধরনের হয়ে থাকে। থাইরয়েড গ্রন্থিতে যদি অতিরিক্ত হরমোন তৈরি হয় তাহলে সেই সমস্যাকে হাইপার থাইরয়েডিজম বলে। আর যদি হরমোন নিঃসরণ অতিরিক্ত না হয়ে পর্যাপ্ত হয় তাহলে তাকে হাইপো থাইরয়েডিজম বলে। কী কারণে এই থাইরয়েডের সমস্যা দেখা যায়। এই সমস্যার প্রধান কারণ হল স্ট্রেস। এছাড়াও খাওয়া-দাওয়ার সমস্যার ফলেও থাইরয়েড ক্ষতিগ্রস্ত হতে পারে। থাইরয়েডে সমস্যা দেখা দিলেই সবাই ডাক্তারের কাছে ছোটেন। গাদা গাদা ওষুধ খান। কিন্তু জানেন কি, কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নেওয়া যাক কী উপায়ে দূরে রাখা যায় থাইরয়েডকে।
  • থাইরয়েডের সমস্যার অন্যতম প্রধান কারণ হল স্ট্রেস। তাই মানসিক চাপ কোনওভাবেই নেওয়া চলবে না। তার জন্য নিয়মিত শরীরচর্চা করুন। পারলে সকালে ঘুম থেকে উঠে একটু যোগ ব্যায়াম করুন। তাহলে মন অনেক শান্ত থাকবে। আর মন শান্ত থাকলে স্ট্রেস থাকবে না। এছাড়া ধ্যান থাইরয়েড গ্রন্থিতে রক্তপ্রবাহ সঠিক রাখতে সাহায্য করে। ফলে থাইরয়েডের সমস্যা দেখা যাবে না।
  • এই সমস্যার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল খাদ্যাভ্যাস। শাক-সবজি বেশি করে খান। সঙ্গে ফল খান। কারণ এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা থাইরয়েডের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও শাক-সবজি ও ফলে থাকে ভিটামিন বি-১২। এই ভিটামিন থাইরয়েড গ্রন্থিকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে।
  • থাইরয়েডের সমস্যা বাড়ানোর অন্যতম প্রধান উপাদান হচ্ছে চিনি। কারণ চিনি খেলে টি৩ ও টি৪ হরমোন নিঃসরণ হয়। এই দুটি হরমোন থাইরয়েডের সমস্যা আরও বাড়ায়। তাই যদি থাইরয়েড হয়ে থাকে, তাহলে চিনি খাবেন না।
  • এছাড়া খাবারে আয়রন ও আয়োডিনের পরিমাণ কম থাকলে থাইরয়েডে হরমোন নিঃসরণের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ফলে তখন থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। তাই আয়রন ও আয়োডিন সমৃদ্ধ খাবার খান। দেখবেন থাইরয়েডের সমস্যা অনেক কমে গিয়েছে।

```