Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কেন চুমু খাবেন, জেনে নিন চার উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন দৌড়ে বেরাচ্ছেন, কাজের চাপ, সাংসারিক দায়বদ্ধতায় আপনি নাজেহাল হচ্ছেন? সবকিছুর মাঝে কাছের মানুষটিকে ঠিক করে আদর করে উঠতে পারেননি কি? ভুল করছেন।  একটু সময় বের করে অন্তত মনের মানুষের ঠোঁটে আশ্রয় খুঁজে নিন।  কবি তো বলেই

কেন চুমু খাবেন, জেনে নিন চার উপকারিতা

শেষ আপডেট: 10 August 2019 13:37

দ্য ওয়াল ব্যুরো: সারাদিন দৌড়ে বেরাচ্ছেন, কাজের চাপ, সাংসারিক দায়বদ্ধতায় আপনি নাজেহাল হচ্ছেন? সবকিছুর মাঝে কাছের মানুষটিকে ঠিক করে আদর করে উঠতে পারেননি কি? ভুল করছেন।  একটু সময় বের করে অন্তত মনের মানুষের ঠোঁটে আশ্রয় খুঁজে নিন।  কবি তো বলেই গেছেন, “তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, যদিও এই প্রথমবার নয়।  চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়….”। তো এই আশ্রয়ের কেন দরকার, আপনি হয় তো ভেবে দেখার ফুরসতটুকুই পাননি।  সমীক্ষা বলছে, মন থেকে সঙ্গীর ঠোঁটে ঠোঁট রাখলে আপনার একাধিক সমস্যা কমে যেতে পারে।  গবেষক অ্যান্ডিয়া ডেমিরজিয়ান তাঁর এ বিষয়ে যে বই, “kissing: Everything you ever wanted to know about one of life’s sweetest pleasure” তাতে বলছেন.... ১. ব্লাড প্রেশার হাতের মুঠোয় রাখা যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চুম্বন।  হৃদস্পন্দনের ছন্দ সুন্দর হয়।  রক্তচাপ আয়ত্তে রাখার মাধ্যমে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্তের সঠিক প্রবাহে সহায়তা করে প্যাশনেট চুমু।  যখনই চুমু খাচ্ছেন, সেটা শুধু আপনার মনেই নয়, প্রভাব ফেলছে প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গেই। ২. দাঁতের ক্যাভিটির সাথে লড়াই করে ঠোঁটে ঠোঁটে ঠোক্কর খাচ্ছে যখন, আপনার মুখে তুলনামূলকভাবে বেশি স্যালাইভা বা লালারস তৈরি হচ্ছে।  যে ব্যাকটিরিয়াগুলো দাঁত এবং মাড়ির ক্ষতি করে, তাকে নিষ্ক্রিয় করে দিতে সাহায্য করে এই স্যালাইভা।  আপনার ক্যাভিটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটায় বিশেষ সুবিধা হবে না।  তাই দিনে এক থেকে দুবার কম করেও সব কিছু ভুলে সেই মানুষটাকে চুমু খেতেই পারেন। ৩. ওজন কমাতে সাহায্য করে খুব চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না? চুমু খান আর দেখুন কয়েক মাসেই ঝরঝরে লাগছে নিজেকে।  ৮-১৬ ক্যালোরি ঝরে যায় এক একটা প্যাশনেট কিস্-এ! জানতেন? এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই অর্থে না পাওয়া গেলেও, মনে করা হচ্ছে প্রতিবার চুমু খাওয়ার সময়ে চোয়ালের যে এক্সারসাইজ় হয়, সেটাই অনেকটা ওজন ঝরিয়ে দেয় আপনার।  বিশেষত আপনার মুখমন্ডল যদি বেশ গোলগাল হয়, সেটা কমাতে চুমু খাওয়ার রাস্তায় হাঁটতেই পারেন। ৪. ফিল গুড হরমোন বাড়বে প্রতিবার চুমু খেলে আপনার শরীরে অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়তে থাকে।  স্বাভাবিকভাবেই আপনার মেজাজ ফুরফুরে হয়।  তাই যতই ‘স্ট্রেসড লাইফ’ হোক একটা বা দুটো প্যাশনেট চুমুতেই আপনি মিস বা মিস্টার কুল থাকতেই পারেন।  সঙ্গীকে এ বিষয়ে জানিয়ে রাখুন, আপনার ঘাড়ে একটা আলতো চুমু, বা ঠোঁটে গভীর আশ্রয় দিলে তিনিও আপনাকে সবসময়ে আনন্দে দেখতে পাবেন। কাজেই ঝাঁপিয়ে না পড়ে, মাঝে মধ্যে পছন্দের মানুষটির ঠোঁটে গভীর ডুব দিয়ে দেখুন, দারুণ সব উপকার পাবেন।

```