Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোষ্ঠকাঠিন্যে বড় কষ্ট, এক গ্লাস জল আর এক চামচ ঘি ম্যাজিক করতে পারে

বড়রা শুধু নয়, ছোট বাচ্চাদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইদানীং বেশিই দেখা যাচ্ছে। যার কারণ তাদের খাওয়ার অভ্যাস। ফাইবারের বদলে জাঙ্ক ফুডে আসক্তি বেশি।

কোষ্ঠকাঠিন্যে বড় কষ্ট, এক গ্লাস জল আর এক চামচ ঘি ম্যাজিক করতে পারে

শেষ আপডেট: 24 November 2023 17:58

দ্য ওয়াল ব্যুরো: পেট পরিষ্কার হলে তবেই তো মুখে হাসি ফুটবে। সারাদিন মেজাজও থাকবে ফুরফুরে। আর পেটই যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে তো কথাই নেই। তখন পেট খোলসা করতে গেলেই বিপদ। কেউ যেন সজোরে চাবুক কষাবে মলদ্বারে। তীব্র যন্ত্রণা।

বড়রা শুধু নয়, ছোট বাচ্চাদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইদানীং বেশিই দেখা যাচ্ছে। যার কারণ তাদের খাওয়ার অভ্যাস। ফাইবারের বদলে জাঙ্ক ফুডে আসক্তি বেশি। তা সে যাই হোক, অনেক সময়েই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হয় না। চাপ দিয়ে মলত্যাগ করতে বাধ্য করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শরীর তার নিয়ম মেনেই কাজ করবে। মলদ্বারে বেশি চাপ পড়া মানেই পাইলসের মতো উটকো রোগও এসে হানা দেবে।

তিন ধরনের কোষ্ঠকাঠিন্য দেখা যায়--নরম্যাল ট্রানজিট একদিন-দু'দিনের মতো সমস্যা। তবে সচেতন না হলে দীর্ঘস্থায়ী হতে পারে। স্লো ট্রানজিট- একটু একটু করে মাথাচাড়া দেয় কোষ্ঠকাঠিন্য। পেট সাফ না হওয়ার সমস্যা লুকিয়ে গেলে শিকড় গেড়ে বসে পাকাপাকিভাবে। ধীরে ধীরে মলের সঙ্গে রক্ত বেরোতে দেখা যায়। ক্রনিক-ছ'মাসের বেশি লাগাতার এই সমস্যা চললে তাকে বলা হয় Outlet defecation syndrome (ODS)। ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসার প্রয়োজন হয়।

বিশেষজ্ঞরা বলছেন, কোষ্ঠকাঠিন্য হলেই একগাদা ওষুধ খেয়ে ফেলা ঠিক নয়। এখন বাজারচলতি নানা সাপ্লিমেন্টও বেরিয়েছে, সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। কাজেই ঘরোয়া উপায়ে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সমস্যার অনেকটা সমাধান হতে পারে। এজন্য মাত্র এক চামচ ঘি ও এক গ্লাস গরম জলের প্রয়োজন।

ঘি-কে সুপার ফুড বলা হয়ে থাকে। কিন্তু তা ব্যবহার করে উপকার পেতে হলে সঠিক ব্যবহারের উপায় জানতে হবে। ঘি-তে প্রচুর পরিমাণে বিউট্রিক অ্যাসিড থাকে। এই বিউট্রিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়ক বলে মনে করা হয়। বিউট্রিক অ্যাসিড পরিপাকের ক্ষেত্রেও সহায়ক। তা মলের বেগ বাড়াতেও সহায়ক। তা পেটে ব্যাথা, গ্যাস, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো দূর করার ক্ষেত্রে উপযোগী বলে মনে করা হয়।
ঘি প্রাকৃতিকভাবে মলকে নরম করে তোলে। ঘি খেলে তা হাড়ের জোরও বৃদ্ধি, ওজন হ্রাস ও পর্যাপ্ত ঘুমের মতো স্বাস্থ্য সংক্রান্ত উপকার পাওয়া যায়। সেইসঙ্গে ঘি শরীরের উজ্জ্বলতাও বাড়ায় এবং অন্ত্রের পথ সাফ করে। এতে শরীরে বর্জ্যের বেগ ঠিক হয়। সেইসঙ্গে ঘি-এর ব্যবহারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।  কোষ্ঠকাঠিন্য দূর করতে ২০০ মিলিগ্রাম ইষদুষ্ণ গরম জলে এক চামচ ঘি মেশাতে হবে। ভাল ফল পেতে হল, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তা খেতে হবে। ঘি থেকে যে মসৃণতা পাওয়া যায়, তাতে পাচন নালি মোলায়েম হয় এবং শরীরে বর্জ্য সহজে বেরিয়ে যাওয়ার পথ করে নেয়।


```