Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এই শীতে ঘুরতে যাওয়ার পাঁচ ঠিকানা: মন ভাল করে আসুন কোভিড ভীতি পার করে

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২০২০ ডিসেম্বর এসে গেল। এবছরের বেশিরভাগ সময়টাই কেটেছে বাড়িতে গৃহবন্দি হয়ে! মনখারাপ আর একঘেয়েমি যেন বিষাদের পাহাড় তৈরি করে দিয়েছে। করোনা আবহে মন খুলে বেড়ানোর পরিসর খুবই সীমিত। অনেক জায়গাতে আন্তর্জাতিক ভ্রমণে র

এই শীতে ঘুরতে যাওয়ার পাঁচ ঠিকানা: মন ভাল করে আসুন কোভিড ভীতি পার করে

শেষ আপডেট: 2 December 2020 07:16

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২০২০ ডিসেম্বর এসে গেল। এবছরের বেশিরভাগ সময়টাই কেটেছে বাড়িতে গৃহবন্দি হয়ে! মনখারাপ আর একঘেয়েমি যেন বিষাদের পাহাড় তৈরি করে দিয়েছে। করোনা আবহে মন খুলে বেড়ানোর পরিসর খুবই সীমিত। অনেক জায়গাতে আন্তর্জাতিক ভ্রমণে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তবুও ডিসেম্বরের শীতে চাইলে দেশের মধ্যে কাছাকাছি বেড়িয়ে আসতে পারেন হপ্তা দু'য়ের জন্য! বিদেশ ভ্রমণ বাধা থাকলেও স্বদেশে এমন বহু জায়গা আছে যা একচুটকিতে মন ভাল করে দিতে পারে। এই শীতে ট্রাই করতে পারেন সেরকমই কোনও একটা জায়গা। রইল কিছু ঠিকানা আপনাদের জন্য। ১.জয়সলমীর যদি ১৫ দিনের ছুটির ব্যবস্থা করতে পারেন, তাহলে রাজস্থান বেড়ানোর প্ল্যান মন্দ হবে না। তবে রাজস্থান বললে আগেই মনে আসে রাওয়াল জয়েসওয়ালের প্রতিষ্ঠা করা শহর, জয়সলমীরের কথা।এখানে রয়েছে সোনার বালির টিলা, ঐতিহ্যবাহী হোটেল, মরুভূমির শিবির, উট সাফারি যা আপনাকে দিতে পারে অনাবিল আনন্দ। মাথার ওপর নীল আকাশ আর পায়ের নীচে সোনালি বালি দিতে পারে স্বর্গীয় অনুভূতি। চাইলে ঘুরতে যেতেই পারেন এই ঐতিহাসিক শহরে। ২. হাম্পি বর্তমানে পর্যটকদের কাছে হাম্পিতে বেড়াতে আসার একটা চাহিদা তৈরি হয়েছে। এখানে থাকা ঐতিহাসিক স্থাপত্য ও মন্দিরকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বহু ভ্রমণপিয়াসী মানুষ। দক্ষিণ ভারতের একসময়ের বিজয়নগর সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই হাম্পি। যার জনপ্রিয়তা আজও একই রয়েছে মানুষের কাছে। এই শীতে একবার ঘুরে আসতে পারেন এই ইতিহাসের শহর থেকে। ৩. মুন্সিয়ারি পাহাড়ের প্রতি যদি প্রেম একটু বেশি থেকে থাকে, তাহলে ডিসেম্বরের ছুটিতে শহুরে কোলাহল থেকে পালাতে পারেন উত্তারখণ্ডের মুন্সিয়ারিতে। বরফের চাদরে ঢাকা পাহাড় আর গরম চায়ের সকাল, ছুটির আমেজকে আলাদাই মাত্রা দিতে পারে। যদি যেতে চান পাহাড়ে তাহলে দেরি না করে এখনই কেটে ফেলতে পারেন উত্তরাখণ্ডের টিকিট। ৪. কচ্ছের রণ ভিড় এড়িয়ে অফবিট জায়গার হদিশ খুঁজছেন? তাহলে একটা ঠিকানা দেওয়াই যায়! বিদেশেও না আবার অফবিট জায়গাও। ঘুরে আসতে পারেন গুজরাটের কচ্ছের রণ থেকে। এখানকার গ্রামগুলো দেখলে যে মুগ্ধ হয়ে যাবেন, সে গ্যারান্টি আরামসে দেওয়া যায়। এছাড়া এর কাছাকাছি ঢোলাবীর, সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ সবই দেখে আসতে পারেন এই সুযোগে। আর সব থেকে মন ভাল করা ব্যাপার হল কচ্ছের রণে দেখতে পাবেন বহু পাখি, যা এক ঝটকাতে মন ভাল করে দেবে আপনাদের। ৫. কলকাতা কলকাতা -'দ্য সিটি অফ জয়' সবসময় সদর দুয়ার খুলে রেখেছে বিশ্বের সকল মানুষের জন্য। দুর্গাপুজো থেকে বড়দিন, সবকিছুতেই হুল্লোড়ে মেতে ওঠে আনন্দের শহর কলকাতা। বো ব্যারাক থেকে টেরিটি বাজার, নন্দন চত্বর থেকে পার্কস্ট্রিট - হলফ করে বলা যায়, একবার এখানে বেড়াতে এলে আপনাকে হতাশ করবে না এ শহর! কলকাতা ভালবাসার শহর। আপনি একবার কলকাতাতে এলে ময়দান থেকে আহেরিটোলা, উত্তরের অলিগলি, ট্রামলাইন, বইপাড়া, মাটির ভাঁড়ের চা - এসব কিছুর প্রেমে আপনি পড়বেনই! তাই দেরি না করে বড়দিনে চলে আসতেই পারেন কলকাতাতে।

```