Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নিরামিষ রেসিপিতেও পাওয়া যাবে মাংসের স্বাদ! রইল কিছু সহজ রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: নিরামিষ খেতেই পছন্দ করেন? অথচ মাঝে মধ্যে সাধ হয় একটু যদি ননভেজ ট্রাই করার? অথচ সাহস করে করতে পারছেন না বা ডাক্তারের নিষেধ রয়েছে মাংস খাওয়াতে। তাহলে এখানে আপনাদের জন্য কিছু আইটেমের নাম দেওয়া হল।আরামসে এই খাবারগুলো খেতে পারবে

নিরামিষ রেসিপিতেও পাওয়া যাবে মাংসের স্বাদ! রইল কিছু সহজ রেসিপি

শেষ আপডেট: 4 December 2020 05:29

দ্য ওয়াল ব্যুরো: নিরামিষ খেতেই পছন্দ করেন? অথচ মাঝে মধ্যে সাধ হয় একটু যদি ননভেজ ট্রাই করার? অথচ সাহস করে করতে পারছেন না বা ডাক্তারের নিষেধ রয়েছে মাংস খাওয়াতে। তাহলে এখানে আপনাদের জন্য কিছু আইটেমের নাম দেওয়া হল।আরামসে এই খাবারগুলো খেতে পারবেন, যাতে আপনি মাংসের স্বাদ ও গন্ধ কিছুটা হলেও পাবেন। আর তার সঙ্গে শরীরে পুষ্টি যোগাবে এই খাবারগুলো। ১. বেগুন মাংসের বিকল্প কিছু রান্না করতে চাইলে ট্রাই করতে পারেন বেগুনের কোনও মজাদার রেসিপি। বেগুন এমন একটা সবজি যার ভেতরটা খুবই নরম হয়। এর জন্য অনেকেই যাঁরা মাংস খান না, তাঁরাও মাংসের স্বাদ পেতে চাইলে মাংসের রেসিপি যে ভাবে রান্না করে সেভাবে বেগুনকে রান্না করতে পারেন। চিকেন ভর্তার মতো বেগুন ভর্তা বা বেগুন বাহার বানিয়ে নিতেই পারেন। এছাড়াও বেগুন বার্গার, নুডলস ইত্যাদি রেসিপি বেগুন দিয়ে বানানো যেতেই পারে। ২. টোফু টোফুকে অনেকেই পনিরের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু টোফু আর পনির পুরোই আলাদা। সয়াবিন দিয়ে তৈরি হয় টোফু, যা অনেকটা মুরগির মাংসের মতো নরম হয়। কেউ চাইলে মুরগির যে কোনও রেসিপি দিয়েই ট্রাই করতে পারেন টোফুর ওপর। এখন বাজারে চিকেনের বদলে টোফু দিয়ে বার্গার, নন-ভেজ প্যাটিও তৈরি হচ্ছে। ৩. এঁচোড় এঁচোড় মানেই তো বাঙালিদের কাছে নিরামিষ মাংস। রান্নার কৌশলটাও কিন্তু মাংসের মতোই। দিব্যি পিঁয়াজ-রসুন ও আরও মশলা দিয়ে যখন রান্নাটা হয়, তখন কেউই ধরতে পারেন না যে, মাংস রান্না হচ্ছে না, এঁচোড় রান্না হচ্ছে। ৪. মাশরুম মাংসের বিকল্প হিসেবে মাশরুমের একটা ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। আজকাল বাজারে মাশরুমের বিভিন্ন রকম আইটেমেও বিক্রি হচ্ছে। না বলে দিলে আপনি বুঝতেও পারবেন না যে মাংস খাচ্ছেন, না মাশরুম খাচ্ছেন। এটা যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকরও। ৫. সয়াবিন সয়াবিনকে অনেকেই হাড় ছাড়া মাংস বলেন। এটাও একটি প্রোটিনযুক্ত খাবার। আপনি মাংস না খেলেও, শুধু সয়াবিনেই পেতে পারেন মাংসের মতো হালকা একটা স্বাদ। যদিও সেটা রান্নার ওপরেও অনেকটা নির্ভরশীল। তবে সয়াবিনকে রান্না করার ১৫ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে সয়াবিন নরম হবে না। এরপর মাংসের উপকরণ দিয়েই রান্না করে ফেলতে পারেন নিরামিষি মাংস। অনেক নিরামিষাশী মানুষই নিজেদের পছন্দের খাদ্য তালিকাতে সবার আগে রেখেছেন এই সয়াবিনকে। চাইলে আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন সয়াবিনের যে কোনও রেসিপি।

```