Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো ভেজিটেবিল লাসাগনা! রইল রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: একই জিনিস খেতে খেতে মুখ পচে গেছে? মুখের স্বাদ বদলাতে চাইছেন? তাহলে বাড়িতেই ট্রাই করুন ভেজিটেবিল লাসাগনা। ভাবছেন তো কীভাবে বানাবেন? মোটেও কঠিন কোনও রেসিপি নয় এটা, খুব সহজেই নিজের হেঁশেলে বিকেলের জলখাবারে বানিয়ে ফেলতে পারেন

বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো ভেজিটেবিল লাসাগনা! রইল রেসিপি

শেষ আপডেট: 16 December 2020 15:25

দ্য ওয়াল ব্যুরো: একই জিনিস খেতে খেতে মুখ পচে গেছে? মুখের স্বাদ বদলাতে চাইছেন? তাহলে বাড়িতেই ট্রাই করুন ভেজিটেবিল লাসাগনা। ভাবছেন তো কীভাবে বানাবেন? মোটেও কঠিন কোনও রেসিপি নয় এটা, খুব সহজেই নিজের হেঁশেলে বিকেলের জলখাবারে বানিয়ে ফেলতে পারেন ভেজিটেবিল লাসাগনা। মুখরোচক, পুষ্টিগুণে ভরপুর এই খাবার যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। বেচমেল সস ও ভেজিটেবিল মিশ্রণ বানাতে হলে যে উপকরণগুলো দরকার সেগুলোর একটা তালিকা রইল আপনাদের জন্য। বেচমেল সস বানাতে লাগবে: ১. ৬ চা চামচ মাখন ২. ১/৪ চা চামচ লঙ্কাগুঁড়ো ৩. ১/৪ চা চামচ জায়ফল ৪. ৮৫ গ্রাম ময়দা ৫. ৭২০ মিলি গরম দুধ ৬. ৬০ গ্রাম পারমেশান চিজ ৭. ১/৪ চা চামচ নুন সবজির মিশ্রণ বানাতে প্রয়োজনীয় উপকরণ: ১. ২ চামচ অলিভ অয়েল ২. ১ টা গোটা পেঁয়াজকুচি ৩. ১৪০ গ্রাম কাটা মাশরুম ৪. স্বাদ অনুযায়ী লবন ও গোলমরিচের গুঁড়ো ৫. ৩ টে রসুন ও লবঙ্গ ৬. ১ টা গাজর ৭. ১৪০ গ্রাম পালং শাক ৮. ১ চামচ অরিগ্যানো ৯. ১০০০ গ্রাম টোম্যাটো সস (কিনেও আনতে পারেন, বাড়িতেও বানাতে পারেন) ১০. লাসাগনা নুডলস ১১. ৯০ গ্রাম মোজারেলা ও পারমেশন চিজ পদ্ধতি : একটি প্যানকে ভাল করে গরম করে নিতে হবে। তারপর এতে ৫-৬ টেবিল চামচ অলিভ অয়েল যোগ করে তেল গরম হতে সময় দিতে হবে। কাটা পেঁয়াজ, রসুন, লবঙ্গকে ভাল করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙ আসে। তারপরে এতে কেটে রাখা গাজর যোগ করে ভাল করে নাড়তে হবে। এরপরে পরিমাপ অনুযায়ী কেটে রাখা মাশরুম, পালং শাক যোগ করে ভালভাবে রান্না করতে হবে। সবটা হয়ে এলে এর মধ্যে টোম্যাটো সস, স্বাদ অনুযায়ী  লবন ও অরিগ্যানো যোগ করতে হবে। তারপর কয়েক সেকেন্ড রেখে গ্যাসের থেকে প্যানটিকে নামিয়ে নিতে হবে। আরও একটা প্যান নতুন করে গরম করে নিয়ে তার মধ্যে ৬ টেবিল চামচ মাখন দিতে হবে। মাখন গলে গেলে এর মধ্যে ময়দা যোগ করে ভাল করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মসৃণ পেস্ট তৈরি হচ্ছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে এটার মধ্যে ৩ কাপ দুধ ঢেলে দিতে হবে। দুধ ফুটে এলে লবণ, গোলমরিচ, জায়ফল ও পারমেসান চিজকে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিজটা পুরোপুরি ভাবে না গলছে ততক্ষণ মিশ্রণটিকে নাড়িয়ে যেতে হবে। এবার কাটা শাকসবজিকে একটা  চৌকো পাত্রের মধ্যে পাতলা স্তরে সাজাতে হবে। তারপর এর ওপর দিয়ে লাসাগন নুডলসগুলোকে ছড়িয়ে দিতে হবে। এরপরে বেচমেল সসের একটা পাতলা আস্তরণ যোগ করতে হবে আর তার ওপরে মোজারেলা চিজ ছিটিয়ে দিতে ভুলবেন না। অবশেষে, ৪০ মিনিটের জন্য ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবিল লাসাগনা। চৌকো টুকরো করে কেটে পরিবেশন করুন মুখরোচক এই রেসিপি।

```