Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ওজন কমাতে চান? নির্ভয়ে ডিম খান

দ্য ওয়াল ব্যুরো: সানডে হো ইয়া মানডে রোজ় খাও আন্ডে। অবাক হচ্ছেন? ভাবছেন, আপনার রোগা হওয়ার কী হবে তাহলে! এ নিয়ে চিন্তা না করে আপনি ৩ থেকে ৫ টা ডিম খেতেই পারেন একদিনে। তাতে আপনার রোগা হওয়ায় গতি আসবে। ডিমে থাকা প্রোটিন আপনাকে সারাদিন যথেষ্ট এন

ওজন কমাতে চান? নির্ভয়ে ডিম খান

শেষ আপডেট: 10 April 2019 07:37

দ্য ওয়াল ব্যুরো: সানডে হো ইয়া মানডে রোজ় খাও আন্ডে। অবাক হচ্ছেন? ভাবছেন, আপনার রোগা হওয়ার কী হবে তাহলে! এ নিয়ে চিন্তা না করে আপনি ৩ থেকে ৫ টা ডিম খেতেই পারেন একদিনে। তাতে আপনার রোগা হওয়ায় গতি আসবে। ডিমে থাকা প্রোটিন আপনাকে সারাদিন যথেষ্ট এনার্জি দেবে। একটা গোটা ডিমে আপনি পাবেন ৭২ ক্যালোরি, যা সারাদিনে আপনার শরীরের চাহিদা মেটাবে, সঙ্গে অন্যান্য জিনিস খাওয়ার তাগিদ কমাবে এবং চাহিদাও মেটাবে। অনেকেই ডায়েট ডায়েট করে মাথাখারাপ করেন ভেবে ভেবে, তাঁদের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন না খেয়ে থাকছেন রোগা হওয়ার জন্য তখন আপনার শরীর খারাপ হচ্ছে এবং ওজন বাড়ার বদলে কমে যাচ্ছে। আপনার শরীর নামক ইঞ্জিনটা চালানোর জন্য খেতে তো হবেই। না খেয়ে থাকলে কী করে চলবে! আপনার মেটাবলিজ়ম যদি ঠিকঠাক কাজ না করে তাহলে তো ওজন কমবেও না। জানলে অবাক হবেন, এই ডিমই আপনার মেটাবলিজ়ম ঠিক রাখতেও সাহায্য করে। ডিমের মধ্যে থাকা প্রোটিনে থাকে অ্যামিনো অ্যাসিডও। তাই আপনি যত ডিম খাবেন, আপনার শরীরের পেশিগুলোর সিন্থেসিস ভালো হবে, তাতে আপনার ওজনও তাড়াতাড়ি কমবে। তাই ডিমের উপর ভরসা করেই আপনার ওজন একমাসেই অনেকটা কমে যেতে পারে। ডিমে থাকা প্রোটিনের জন্য আপনার হজম হয় তাড়াতাড়ি এবং আপনি থাকবেন ঝরঝরে। এ নিয়ে বহু সমীক্ষার পরে এই সিদ্ধান্তে পৌছন গেছে যে ৯৫ শতাংশ ক্ষেত্রে ডিমের উপর ভরসা করেছেন যাঁরা, তাঁদের বাকিদের চেয়ে বেশি তাড়াতাড়ি ওজন কমেছে। ডিমে থাকা জিঙ্ক, আয়রন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন বি টুয়েলভ আপনার ওজন কমানো ছাড়াও দাঁত, হাড়, চুলের স্বাস্থ্যের জন্য উপকারি। সারাদিনে আপনার পেট যদি সায় দেয় খেতেই পারেন ৩-৫ টা ডিম।এটাই আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে।সারাদিন ডিম খেতেই পারেন, সঙ্গে নিতে পারেন আপেল, কমলালেবু, আঙুর, পালংশাক, ওটমিল, অ্যাভোকাডো, পাঁউরুটি, চাপাটি। সারাদিনে এগুলো খেলে আপনার ওজন থাকবে নিয়ন্ত্রণে।ওজন কমানো ছাড়াও ডিম থেকে আপনার ক্যানসার প্রতিরোধ হতে পারে, দৃষ্টিশক্তি ভালো হতে পারে, হাড় মজবুত হতে পারে, চুল নখও শক্ত হতে পারে। আপনার সন্দেহ দূর করতে আরও জানাই, বহু সেলেবও কিন্তু এই ডিমের উপরেই ভরসা রেখেছেন ওজন কমাতে। তাই যাঁরা এতদিন ডিম ভালোবাসেন বলে বন্ধুরা মজা করে এসেছে, তাঁরা এবার বন্ধুদের দেখিয়ে দেখিয়ে আরও বেশি ডিম খেয়ে নিন আর মাথার চুল থেকে পায়ের নখের সৌন্দর্যকে উপভোগ করুন।

```