Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অম্বল, বদহজম, গলা জ্বলার সমস্যা! ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে বড় বেশিরভাগ মানুষই সবচেয়ে বেশি ভোগেন হজমের সমস্যাতে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, হেকটিক জীবনধারা, কাজের চাপ, মেন্টাল স্ট্রেস, ঠিকমতো খাওয়া দাওয়া না করা আরও অনেক কারণে দেখা দিয়ে পারে হজমের সমস্যা। প্রক্রিয়াজাত খাবার, অত

অম্বল, বদহজম, গলা জ্বলার সমস্যা! ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

শেষ আপডেট: 26 December 2020 07:22

দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে বড় বেশিরভাগ মানুষই সবচেয়ে বেশি ভোগেন হজমের সমস্যাতে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, হেকটিক জীবনধারা, কাজের চাপ, মেন্টাল স্ট্রেস, ঠিকমতো খাওয়া দাওয়া না করা আরও অনেক কারণে দেখা দিয়ে পারে হজমের সমস্যা। প্রক্রিয়াজাত খাবার, অত্যধিক ভাজাভুজি খেলেও বদহজমের সমস্যা হতে পারে। কখনও কখনও অ্যাসিডিটির জন্য সারারাত জেগে থাকতে হয়! এতটাই অসহ্য হয় যে গলা বুক জ্বলতে থাকে। তবে ঘরোয়া কিছু টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে, যেগুলো খেলে অম্বলের হাত থেকে রেহাই পাবেন। মৌরি এক চামচ মৌরি পাউডার, এক গ্লাস গরম জলে মিশিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পেতে পারেন। জিরে হজমে কার্যকরী ভূমিকা পালন করে জিরে। এক গ্লাস জলে এক চামচ জিরে দিয়ে ফুটিয়ে খেলেও উপকার পাবেন। যদি সরাসরি জিরে চিবিয়েও খেতে পারেন, এতেও অম্বল কমে যায়। লবঙ্গ অম্বল, বমি বমি ভাব, গলা জ্বলার হাত থেকে মুক্তি পেতে লবঙ্গ অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে। গরম জল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খেলে আর রাতে শোয়ার আগে গরম জল খেলে বদহজমকে অনেকটা প্রতিরোধ করা যায়। গরমজল পেট পরিষ্কার রাখতে ও হজমে সহায়তা করে। এলাচ অ্যাসিডিটি, বুক জ্বালা কমাতে, বিপাকক্রিয়াকে উন্নত করতে প্রতিদিন একটা করে এলাচ খেতে পারেন। আদা আদা শরীরের জন্য খুবই উপকারি। কাঁচা আদা খাওয়া, ও চায়ে আদা খেলে হজম ক্ষমতা অনেকটা বেড়ে যায়। অ্যাসিড হওয়ার হাত থেকেও রক্ষা করে, পরিপাকে সহায়তা করে।  জোয়ান অম্বলের ওপরে জোয়ান খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর মধ্যে অ্যান্টি অ্যাসিডিক এজেন্ট রয়েছে যা অম্বলের হাত থেকে বাঁচায়, ও হজমে সহায়তা করে।

```