Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ত্বক ও চুলের যত্নে ভরসা রাখুন দইয়ে! রইল টিপস...

দ্য ওয়াল ব্যুরো: ভূরিভোজের শেষ পাতে দইয়ের ব্যাপক জনপ্রিয় রয়েছে। দুগ্ধজাত এবং পুষ্টিকর বলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরিতেও দইয়ের প্রয়োজন হয়। শুধু কি খাবার হিসেবে? রূপচর্চাতেও রয়েছে দইয়ের

ত্বক ও চুলের যত্নে ভরসা রাখুন দইয়ে! রইল টিপস...

শেষ আপডেট: 3 February 2021 12:42

দ্য ওয়াল ব্যুরো: ভূরিভোজের শেষ পাতে দইয়ের ব্যাপক জনপ্রিয় রয়েছে। দুগ্ধজাত এবং পুষ্টিকর বলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরিতেও দইয়ের প্রয়োজন হয়। শুধু কি খাবার হিসেবে? রূপচর্চাতেও রয়েছে দইয়ের সমান ব্যবহার। তবে তা টক দই। জেনে নিন ত্বক ও চুলের যত্নে দইয়ের ব্যবহার। ত্বকের যত্নে দই ১. অমসৃণ, রুক্ষ ত্বক নিয়ে মন খারাপ? এক কাপ টক দই ও দুটি কলা চটকে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে ত্বকে লাগান প্যাকটি আর তারপর ২০ মিনিট অপেক্ষা করে স্নান করে ফেলুন। ত্বকের মসৃণতা দেখে তাক লেগে যাবে। ২.ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দইয়ের জুড়ি নেই। টক দই, বেসন ও মধু মিশিয়ে নিন ভাল করে। মুখসহ পুরো শরীরের ত্বকে ভাল করে লাগাতে হবে। মিনিট ৩০ পর ভাল করে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত। ৩. ত্বকের অবাঞ্ছিত লোম নিয়ে বিব্রত থাকেন অনেকেই। পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ভাবে এই অবাঞ্ছিত লোম দূরীকরণে সাহায্য করতে পারে দই। ১ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ লেবুর রস ও ১ চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ত্বকে পুরু করে প্রলেপ দিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ভাল করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই কাজ করুন। এই মিশ্রণটি লোমের রং পরিবর্তন করে এবং লোম ওঠার পরিমাণ কমিয়ে দেয়। চুলের যত্নে দই ১. যাঁদের চুল একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির তাঁরা চুলে কেমিক্যালযুক্ত প্যাক লাগালে চুল আরও রুক্ষ হয়ে ওঠে। হেনা করার সময় মিশিয়ে নিন হেনা পাউডারের সঙ্গে অর্ধেক পরিমাণে টক দই, তারপর ব্যবহার করুন যথানিয়মে। চুলের রুক্ষতা দূর হয়ে চুল হবে কোমল। ২. মাত্র ১৫ মিনিটের যত্নেই ঝলমলে রেমশমের মতো নরম চুল পেতে চান? তাহলে ব্যবহার করতে পারেন দই। একটি কলা চটকে নিন। এতে এক কাপ টক দই ও ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে পুরো চুলে লাগান। ১৫ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ৩. চুলে পুষ্টি  যোগান দেয় ও চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে দই। একটি গোটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এ মেশান হাফ কাপ টক দই ও ১ টেবিল চামচ অলিভ অয়েল। মিশ্রণটি পুরো চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের ঘনত্ব বাড়বে।

```