Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নারকেল তেলে রান্না শুনেই নাক সিঁটকোন? কত উপকার জানেন? গন্ধও হয় না মোটেই

দ্য ওয়াল ব্যুরো: নারকেল তেলের ব্যবহার বাংলায় রান্নার কাজে বিশেষ দেখা যায় না বললেই চলে। সাধারণত বাঙালিরা চুলের পরিচর্যায় কাজে লাগান নারকেল তেল। তবে নারকেল তেলের খাদ্যগুণ কিছু কম নয়। দক্ষিণ ভারতে বেশিরভাগ রান্নাই হয় নারকেল তেলে। ইডলি, ধোস

নারকেল তেলে রান্না শুনেই নাক সিঁটকোন? কত উপকার জানেন? গন্ধও হয় না মোটেই

শেষ আপডেট: 7 June 2023 12:10

দ্য ওয়াল ব্যুরো: নারকেল তেলের ব্যবহার বাংলায় রান্নার কাজে বিশেষ দেখা যায় না বললেই চলে। সাধারণত বাঙালিরা চুলের পরিচর্যায় কাজে লাগান নারকেল তেল। তবে নারকেল তেলের খাদ্যগুণ কিছু কম নয়।

দক্ষিণ ভারতে বেশিরভাগ রান্নাই হয় নারকেল তেলে। ইডলি, ধোসা, সম্বর, উত্তপম ধরনের অনেক খাবারই দক্ষিণ ভারতীয়রা রান্না করেন নারকেল তেলে। যদিও সেই রান্নায় নারকেল তেলের গন্ধের কারণে মুখে তুলতে পারেন না অনেক বাঙালিই। তবে নারকেল তেলের রান্না খাওয়া স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী।

নারকেল তেলের এই ৬ গুণের কথা অনেকেরই অজানা

হার্ট ভাল রাখে
নারকেল তেল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এতে উপস্থিত লরিক অ্যাসিড এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে বাড়তে দেয় না। ফলে, হার্ট সুস্থ থাকে।

ওজন কমায়
নারকেল তেল দেহের মেটাবলিক রেট দ্রুত করে। ফলে, হজমের ক্ষেত্রে সুবিধা হয়। সেই কারণেই বাড়তি ওজন বৃদ্ধি আটকায় নারকেল তেল।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নারকেল তেল শরীরের ভিতরের ব্যাকটেরিয়া এবং ভাইরাস মেরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও নারকেল তেলের মধ্যে উপস্থিত পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

হজম ক্ষমতা বাড়ায়
নারকেল তেল হজমের ক্ষমতা বাড়ায়। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং আরও যা যা উপাদান হজমকে বিলম্বিত করায় সেগুলিকে ধ্বংস করে নারকেল তেল।

ডায়েবেটিস নিয়ন্ত্রণ করে
নারকেল তেল ইনসুলিন ক্ষরণে সাহায্য করে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এভাবেই ডায়বেটিস নিয়ন্ত্রণে ভূমিকা নেয় নারকেল তেল।

প্রয়োজনীয় পুষ্টি উপাদান
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই, ভিটামিন কে, এবং একাধিক মিনারেলস আছে। এগুলি শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

জ্বালাপোড়া গরমে খিদে কম, শরীরে অস্বস্তি, সুস্থ থাকতে কী কী খাবেন আর কী কী নয়


```