Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে বাচ্চারাও, দেরি হওয়ার আগেই সতর্ক হন বাবা-মায়েরা

বাচ্চাদের কিডনির অসুখ কী কী ক্ষেত্রে হতে পারে?

ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে বাচ্চারাও, দেরি হওয়ার আগেই সতর্ক হন বাবা-মায়েরা

শেষ আপডেট: 14 December 2023 18:18

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিন জন্ম থেকেই কিডনির রোগে ভুগছেন। গর্ভে থাকাকালীন তাঁর কিডনির অসুখ ধরা পড়ে। কিডনির ভালভগুলো ব্লক হয়ে গেছে ক্যামেরনের। এখন সেকেন্ড স্টেজে আছেন তিনি। পঞ্চম বা ফিফথ স্টেজে গেলেই কিডনি বিকল হতে শুরু করবে, তখন কিডনি প্রতিস্থাপনের দরকার হবে।

কিডনির নানা রোগ হতে পারে বাচ্চাদেরও। দিল্লির এইমসে তিন মাসের একটি শিশুর মিনিমাল ইনভ্যাসিভ অপারেশন হয়েছে কিছুদিন আগে। দেশে হয়ত এই প্রথম এত ছোট বাচ্চার কিডনিতে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে। ডাক্তারবাবুরা বলছেন, কিছু রোগ থাকে, যেগুলো নিয়ে শিশুদের ছোটবেলায় বা জন্মের ঠিক পরে পরেই আমরা অতটা মাথা ঘামাই না, যেমন ওবেসিটি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ইত্যাদি। কিডনির অসুখও এদের মধ্যে অন্যতম। আমরা ভাবি কিডনির ব্যামো শুধু বয়সকালেই বুঝি হয়। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। ছোটদেরও হতে পারে কিডনির সমস্যা।

ছোটদের ক্ষেত্রে মূলত স্ট্রাকচরাল, জেনেটিক, ইনফেকশন এবং ইমিউনোলজিক্যাল কারণে কিডনির সমস্যা দেখা দেয়। কারও হয়তো একটি কিডনি নেই, এটি স্ট্রাকচরাল সমস্যা। জেনেটিক বা জন্মগত সমস্যাগুলো ধরা পড়তে সময় নেয়।

বাচ্চাদের কিডনির অসুখ কী কী ক্ষেত্রে হতে পারে?
● সময়ের অনেক আগে বাচ্চা জন্মালে
● বাচ্চার কিডনিতে জন্মগত ত্রুটি থাকলে
● ডায়েরিয়া এবং নিউমোনিয়া থেকে সারা শরীরে সংক্রমণ হলে
● জন্মের পর একাধিকবার মূত্রনালির সংক্রমণ ঘটলে
● কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে
● প্রস্রাবে বাধা পেলে
● রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে
● প্রস্রাবে প্রোটিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে

কী কী সমস্যা হতে পারে?

১) ছোটদের সবচেয়ে চেনা সমস্যা হল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই)। এটা বিভিন্ন বয়সের শিশুর, বিভিন্ন কারণে হতে পারে। একদম ছোট শিশুদের অনেক সময়েই ডায়াপার থেকে সংক্রমণ হয়। মেয়েদের মধ্যে ইউরিন সংক্রমণের প্রবণতা বেশি। মলের জায়গা থেকে নোংরা প্রস্রাবের পথে ঢুকে যেতে পারে।  অনেক সময়েই ছোটরা টয়লেট চেপে রাখে, সেটাও ইনফেকশনের একটা কারণ। আরও একটা সমস্যা হল কনস্টিপেশন। জল কম খেলে কোষ্ঠকাঠিন্য হয় এবং তার থেকেও ইউরিনে সমস্যা হতে পারে।

২) প্রস্রাব বেরোনোর পথে সমস্যা হতে পারে। অনেক সময়ে প্রস্রাবের রাস্তায় ব্লক থাকে। এতে ইউরিন পাস হতে সমস্যা হয়, চাপ পড়ে কিডনির উপরে।

৩) খুব ছোট শিশুদের যদি বারবার ইউটিআই হয়, তা হলে রিফ্লাক্সের সমস্যার সম্ভাবনা থাকে। চিকিৎসকেরা এটিকে ভেসিকিউরিটেরাল রিফ্লাক্স (VUR) বলে থাকেন। এই সমস্যায় ইউরিন উল্টো রাস্তায় অর্থাৎ ব্লাডার থেকে আবার কিডনিতে ফেরত যায়। এটা বারবার হলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে।

৪) অনেক সময়ে ইমিউনলজিক্যাল কারণে কিডনিতে সমস্যা দেখা দেয়। শরীরের অন্য কোনও অসুখের প্রভাব কিডনির উপরে পড়তে পারে। অ্যালার্জির ধাত থাকলে বা কোনওরকম ওষুধ একটানা খেতে থাকলে তার থেকেও কিডনির রোগ হতে পারে।

বাচ্চাদের মধ্যে কী কী লক্ষণ দেখে সতর্ক হতে হবে

ঘন ঘন প্রস্রাব করা

প্রস্রাবের জায়গায় ইনফেকশন

বিছানায় প্রস্রাব করে ফেলা (৬ বছরের বেশি বয়সে)

তলপেটে ব্যথা, ঘন ঘন বমি, কোমরে ব্যথা

পেট ফুলে যাওয়া

উচ্চ রক্তচাপ

জন্মের পরে শিশুর ওজন কম থাকলে বা প্রিম্যাচিওর বার্থের পরে এসব সমস্যা দেখা দিলে দেরি করা ঠিক হবে না।

চিকিৎসকদের মতে, কিডনি সুস্থ রাখার বা কিডনির রোগ প্রতিরোধ করার সে অর্থে কোনও নিয়মবিধি নেই। কারণ এই অসুখ ধরা পড়তে সময় নেয়। প্রথম দিকে জ্বর হওয়া ছাড়া লক্ষণও তেমন দেখা যায় না। লাইফস্টাইল এবং হাইজিনের দিকে নজর দিতে হবে। পরিমাণ মতো জল খাওয়া, দু’-তিন ঘণ্টার মধ্যে প্রস্রাব করা— এগুলো শিশুদের শেখাতে হবে। বাচ্চাদের টয়লেট চেপে রাখার প্রবণতাও দূর করতে হবে।


```