
শেষ আপডেট: 13 January 2021 11:26
ঠোঁটের সুরক্ষার জন্য আমরা বাজারচলতি বিভিন্ন ব্র্যান্ডের লিপ বামের দিকেই প্রথমে তাকাই। তবে, এবার যদি লিপ বামটা ঘরে বসে নিজেই বানিয়ে ফেলা যায়, তাহলে সেটা কেমন হয়? চলুন তবে দেখে নেওয়া যাক ঠোঁটের সুরক্ষার জন্য লিপ বাম কীভাবে বানাতে হয়?
বাড়িতেই ঠোঁটের সুরক্ষার জন্য লিপ বাম যেভাবে বানাবেন, কিন্তু লিপ বাম লাগানোর আগে ঠোঁট স্ক্রাব করে নেওয়া জরুরি। এতে করে ঠোঁটের ভেতরে থাকা মৃত কোষ দূর হবে এবং ঠোঁট স্মুদ হবে। ঘরেই এটা যে কোনও সময় বানিয়ে নিতে পারবেন।
উপকরণ
১. চিনি
২. গ্লিসারিন
৩. গোলাপ জল
যেভাবে লিপ স্ক্রাবটি তৈরি এবং ব্যবহার করবেন
১. প্রথমে ছোট একটা বাটিতে ১ চা চামচ চিনি নিতে হবে। এরপর এর মধ্যে ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা গোলাপজল নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
২. লিপ স্ক্রাবটি নিয়ে আলতো করে ঠোঁটে ১-২ মিনিট ম্যাসাজ করুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ঠোঁট মুছে নিন। সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করলেই উপকার পাবেন।
দুরকমের লিপ বাম বাড়িতেই বানাতে পারেন যার মধ্যে অন্যতম হল
১. হানি লিপ বাম
এটা বানানোর জন্য প্রয়োজন মধু, লেবুর রস আর তুলোর বল। মধু ও লেবুর রসকে ভাল করে মিশিয়ে নিয়ে তুলোতে করে ঠোঁটে লাগাতে হবে। কিছুদিন লাগালেই পাবেন উপকার, আর সেই সঙ্গে ঠোঁট কালো হওয়ার হাত থেকেও রেহাই পাবেন।
২. অ্যালোভেরা লিপ বাম
শুকনো, ফাটা ঠোঁট ঠিক করার জন্য বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অ্যালোভেরা দিয়ে লিপ বাম। বিটের রস, অ্যালোভেরা জেল আর নারকেল তেলকে একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালেই মিলবে উপকার। কম খরচে বাড়িতেই পেয়ে যাবে সমস্যা সমাধান।