
শেষ আপডেট: 16 June 2023 14:09
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর জন্য অনেকেই অনেক ধরনের খাবার খেয়ে থাকেন। তবে বিদেশি খাবারের চেয়ে দেশি বা কাবলি ছোলা ওজন কমানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী এই কথা বলাই যায়।
যারা নিয়মিত জিম করেন তাঁরা ফিটনেস বজায় রাখতে ডায়েটে রাখেন ছোলা। সকালে কাঁচা ছোলা ভেজানো থেকে শুরু করে তরকারিতে কাবলি ছোলা, নানাভাবে খাওয়া যায় উপকারী এই খাবার। তবে তরকারি বা কাঁচা খাওয়া ছাড়াও আরও বিভিন্ন মুখরোচক উপায়েও খাওয়া যায় ছোলা।
চাট

ছোলার সঙ্গে লঙ্কাগুঁড়ো, ধনেপাতার চাটনি, লেবুর রস, পেঁয়াজ দিয়ে মেখে বানানো যায় মুখরোচক চাট। মুখরোচক হলেও ছোলা দিয়ে তৈরি এই চাটের পুষ্টিগুণ যথেষ্ট বেশি। সেই কারণেই বিকেলের জলখাবারে তাঁরাও চাট খেতে পারেন যারা নিয়মিত ডায়েটে আছেন।
স্যালাড
ছোলার সঙ্গে, টম্যাটো, পেঁয়াজ, শসা ছোট ছোট টুকরো করে ওপরে নুন ছড়িয়ে স্যালাড হিসেবে খাওয়া পছন্দ করেন অনেকেই। এই স্যালাডে পুষ্টিগুনও থাকে যথেষ্ট।
ছাতু

ছোলা গুঁড়ো করে ছোলার ছাতু তৈরি করা যায়। সেই ছাতু মেখে অথবা জলে গুলে খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। যারা কড়া ডায়েটে আছেন তাঁরা পেট ভরাতে প্রায়ই খেয়ে থাকেন এক গ্লাস ছাতুর শরবৎ।
স্যুপ

কাবলি ছোলা দিয়ে তৈরি করা যায় এমন স্যুপ অনেকেই খেয়ে থাকেন জলখাবার হিসেবে। এই স্যুপ শুধু ওজন কমায় না বরং ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।
ডেজার্ট
:strip_icc()/chocolate-hazelnut-cheesecake-brownies-BYNnh9iBKn39YrnbNwdxSJ-52c921338ea64c9facb6d023d6cdc117.jpg)
ছোলা দিয়ে যে শুধু মাত্র স্যুপ বা স্যালাড তৈরি করা যায় এমনই নয়, বরং সুস্বাদু চকলেট ডেজার্টও তৈরি করা যায় ছোলা দিয়েই। এমন ছোলার ডেজার্ট খেতেও সুস্বাদু। পাশাপাশি, ডেজার্ট খেলে ওজন বাড়ার যে সম্ভাবনা থাকে তাও কিছুটা কমে যায় এই ছোলার ডেজার্টে। ফলে, নিশ্চিন্তে খাওয়া যেতে পারে।
ফাদার্স ডে-তে বাবাকে খাওয়াতে নিয়ে যেতে চান, জেনে নিন কোন রেস্তোরাঁয় থাকছে কী কী অফার